News Flash

  • Home
  • Uncategorized
  • Shabaash Mithu : ফেব্রুয়ারিতে বড় পর্দায় মিতালি রাজের বায়োপিক, ‘সাবাশ মিঠু’
Image

Shabaash Mithu : ফেব্রুয়ারিতে বড় পর্দায় মিতালি রাজের বায়োপিক, ‘সাবাশ মিঠু’

মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স) : টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা মিতালি রাজ-র আত্মজীবনী নিয়ে বায়োপিক ‘সাবাশ মিঠু’র পোস্টার পোস্ট করে ছবি মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ভারতের মহিলা ক্রিকেটের আইকনকে নিয়ে তৈরি এই ছবি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। মিতালির চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। পর্দায় মিতালির চরিত্র ফুটিয়ে তোলার জন্য কসরত করছেন তাপসী। রীতিমত ক্রিকেটের ট্রেনিং নিচ্ছেন তিনি।


মিতালির পাশাপাশি রূপোলি পর্দায় দেখা যাবে ঝুলন গোস্বামীর চরিত্রও। বাংলার বোলারের ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ সরকার। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বিজয় রাজ। সাধারণত শান্ত স্বভাবের মিতালি। দেখে মনে হবে ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। কিন্তু বাইশ গজে নামলে সম্পূর্ণ ভিন্ন। আলাদা একটা জেদ চেপে ধরে। ব্যাট হাতে ঝড় তোলেন। বর্তমানে টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক তিনি। পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার পেয়েছেন। মিতালির চরিত্রে অভিনয় করতে যে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মেনে নিলেন তাপসী।


আজ মিতালির ৩৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানান তাপসী পান্নু এবং সৃজিত মুখার্জি। বিশেষ দিনের সকালে এই উপহার পেয়ে অভিভূত বার্থ ডে গার্ল। টুইটারে মিতালি লেখেন, ‘আজকের দিনে এই পুরস্কার পেয়ে দারুণ লাগছে। বলে বোঝাতে পারব না আমি কতটা উত্তেজিত।’ সবাইকে সিনেমা হলে গিয়ে তাঁর বায়োপিক দেখার অনুরোধ জানাচ্ছেন মিতালি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top