News Flash

  • Home
  • Uncategorized
  • কোহলি, পুজারাদের ব্যর্থতা ঢেকে শতরান ময়াঙ্কের, অজাজের ধাক্কা সামলে ভারত ২২১/৪
Image

কোহলি, পুজারাদের ব্যর্থতা ঢেকে শতরান ময়াঙ্কের, অজাজের ধাক্কা সামলে ভারত ২২১/৪

মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স) : মুম্বইয়ে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। করলেন তিনি দুরন্ত শতরান। দলের মিডল অর্ডারে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও ময়াঙ্কের ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত। সঙ্গে সাবলীল দেখাচ্ছে ঋদ্ধিমান সাহাকেও। দু’জনে মিলে নির্ভরতা দিচ্ছেন কোহলীকে।


শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলী। শুরুটা ভালই করেন দুই ওপেনার শুভমান গিল ও ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ঘণ্টায় নিউজিল্যান্ডের জোরে বোলাররা সমস্যায় ফেলতে পারেননি তাঁদের। কিন্তু স্পিনাররা বল করতে আসার পরে বদলে গেল ছবিটা। প্রথম ওভার থেকেই উইকেটে সাহায্য পেতে শুরু করেন অজাজ পটেল। তাঁর বেশ কিছু বল ঘুরছিল। তার ফলও এল হাতেনাতে। ৪৪ রানের মাথায় শুভমনকে আউট করে ভারতকে প্রথম ধাক্কা দেন অজাজ। তার পরে একই ওভারে প্রথমে পুজারা ও পরে অধিনায়ক কোহলিকে আউট করলেন তিনি। দু’জনেই শূন্য রান করে আউট হন। যদিও আউট হওয়ার পরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোহলিকে।


তিন উইকেট পড়ার পরে জুটি বাঁধেন ময়াঙ্ক ও শ্রেয়স আয়ার। অর্ধশতরান করেন ময়াঙ্ক। শ্রেয়সকেও ভাল দেখাচ্ছিল। দু’জনের মধ্যে অর্ধশতরানের জুটি হয়। অবশ্য চা বিরতির পরেই ১৮ রানের মাথায় শ্রেয়সকে আউট করে ভারতকে চার নম্বর ধাক্কা দেন অজাজ। তাঁর বল খেলতে সমস্যায় পড়ছিলেন না ভারতীয় ব্যাটাররা।


অন্য দিকে একের পর এক উইকেট পড়লেও এক দিকে সাবলীল ব্যাট করছিলেন ময়াঙ্ক। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে গেলেন। ড্যারিল মিচেলের বলে চার মেরে টেস্টে নিজের চতুর্থ শতরান করেন তিনি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৭০ ওভারে ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক ১২০ ও ঋদ্ধিমান ২৫ রান করে অপরাজিত রয়েছেন। এখন দেখার দ্বিতীয় দিন ভারতের রানকে কোথায় নিয়ে যেতে পারেন তাঁরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top