News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার জাজপুরে লাইনচ্যুত দূরন্ত এক্সপ্রেস, বিঘ্নিত হয়নি ট্রেন পরিষেবা
Image

ওডিশার জাজপুরে লাইনচ্যুত দূরন্ত এক্সপ্রেস, বিঘ্নিত হয়নি ট্রেন পরিষেবা

ভুবনেশ্বর, ৩ ডিসেম্বর (হি.স.): ওডিশার জাজপুর জেলায় লাইনচ্যুত হয়ে গেল দূরন্ত এক্সপ্রেস। শুক্রবার বেলা ১১.১৪ মিনিট নাগাদ হরিদাসপুর রেল স্টেশনে দূরন্ত এক্সপ্রেসের পার্সেল ভ্যানের দু’টি চাকা লাইন থেকে নীচে নেমে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১.১৪ মিনিট নাগাদ হরিদাসপুর রেল স্টেশন ইয়ার্ড থেকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায় ১২২৪৬ জশবন্তপুর-হাওড়া দূরন্ত এক্সপ্রেস। পার্সেল ভ্যানের দু’টি চাকা লাইন থেকে নীচে নেমে যায়।

এই ঘটনার জেরে খড়গপুর-ভুবনেশ্বর মেইন লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়নি বলেই জানিয়েছেন পূর্ব উপকূল রেলওয়ে। অন্য একটি ইঞ্জিনের সঙ্গে পরে জুড়ে দেওয়া হয় সমস্ত যাত্রীবাহী কামরা। বেশ কিছু সময় বিলম্বের পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ১২২৪৬ জশবন্তপুর-হাওড়া দূরন্ত এক্সপ্রেস।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top