News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court to Trinamool : সুপ্রিম-ধাক্কা তৃণমূলকে, ত্রিপুরায় সন্ত্রাস ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের
Image

Supreme Court to Trinamool : সুপ্রিম-ধাক্কা তৃণমূলকে, ত্রিপুরায় সন্ত্রাস ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের

আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। উচ্চ আদালতকে ডিঙিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিণামস্বরূপ তৃণমূলকে হোঁচট খেতে হয়েছে। ত্রিপুরায় নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের প্রতিকার এবং তদন্ত চেয়ে আবেদনের শুনানিতে আজ সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসকে হাইকোর্টের দরজায় কড়া নাড়তে নির্দেশ দিয়েছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের খণ্ডপীঠ ওই আদেশ দিয়েছেন।

ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল জি তুষার মেহতা আজ সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরা হাইকোর্টে অবকাশ চলছে দাবি করে হলফনামা জমা দিয়েছে। অথচ, ত্রিপুরা হাইকোর্টের নির্ধারিত শুনানির তারিখের আগেই তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছে। তিনি আরও বলেন, একই ধরনের আবেদন কলকাতায় সন্ত্রাস নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল। আদালত ওই আবেদন কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এবং ওই আদালতেই শুনানি হবে।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, এখন ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে। কমিশন ফলাফলও ঘোষণা করে দিয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য ছিল, তাই ওই আবেদনে আদালত হস্তক্ষেপ করেছিল। এছাড়া অন্য কোনও বিষয় নিয়ে আদালত সময় নষ্ট করতে ইচ্ছুক নয়। তাঁর সাফ কথা, স্থানীয় আদালত হিসেবে হাইকোর্টের প্রতি আস্থা রাখা খুবই জরুরি। সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না।

নির্বাচনকে ঘিরে সন্ত্রাস নিয়ে অবসরপ্রাপ্ত বিচারককে দিয়ে এসআইটি গঠন নিরপেক্ষ তদন্তের আবেদন ত্রিপুরা হাইকোর্টে পেশ করুক আবেদনকারী, নির্দেশ দেন বিচারপতি চন্দ্রচূড়। সাথে আদালত বিরোধী সদস্যের সমস্ত অভিযোগ নিষ্পত্তি করার জন্য পুলিশ পক্ষপাতমুক্ত হয়ে আচরণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের অভিযোগের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top