News Flash

  • Home
  • Uncategorized
  • Covid in Tripura : ত্রিপুরায় হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

Covid in Tripura : ত্রিপুরায় হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ এখনও অনেকটাই নিয়ন্ত্রণাধীন। এক শতাংশের নীচে রয়েছে সংক্রমণের হার। কিন্তু গত ৪৮ ঘণ্টায় হঠাৎ করে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল ১৪ জন এবং আজ ১৫ জনকে করোনায় আক্রান্তের সন্ধান মিলেছে। তাছাড়া আজ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। ফলে, দেশজুড়ে ওমিক্রনের আতঙ্কের মধ্যে ত্রিপুরায় কোভিড-১৯-এর সংক্রমণের হারে সামান্য বৃদ্ধির প্রবণতা নিঃসন্দেহে চিন্তায় ফেলেছে। অবশ্য সুস্থতার খবরও রয়েছে। গত ৪৮ ঘণ্টায় ১৬ জন করোনা-আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৬০ শতাংশে। এতে সক্রিয় রোগীর সংখ্যা ৭৯ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৭৮ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২,১২৫ জনকে নিয়ে মোট ২,৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে, আরটি-পিসিআরে একজন এবং রেপিড অ্যান্টিজেনে ১৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ০.৬০ শতাংশ। গতকাল ১৪ জনের দেহে নতুন করে করোনায় আক্রান্তের খোঁজ মিলেছিল এবং সংক্রমণের হার ছিল ০.৫৭ শতাংশ।

অবশ্য সুস্থতা স্বস্তি দিয়ে চলেছে। গত ৪৮ ঘণ্টায় ১৬ জন করোনা-সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। এতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭৯ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৪,৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৩,৮৫৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৮.৯৩ শতাংশ। এদিকে ০.৯৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলা এখনও করোনা-সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় আটজন, উত্তর জেলায় ছয়জন এবং গোমতি জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য জেলায় কেউই করোনায় আক্রান্ত হননি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top