News Flash

  • Home
  • Uncategorized
  • Prashant Kishore : নাম না করে সোনিয়া-রাহুলকে খোঁচা প্রশান্ত কিশোরের
Image

Prashant Kishore : নাম না করে সোনিয়া-রাহুলকে খোঁচা প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স) : কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক দূরত্বের মধ্যে নাম না করেই সোনিয়া গান্ধী এবং রাহুলকে নিশানা করলেন মমতার ভোট-কুশলী প্রশান্ত কিশোর। ‘বিরোধীদের নেতৃত্ব কে দেবেন, তা গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক হোক।’ এভাবেই সোনিয়া-রাহুলকে খোঁচা দিলেন প্রশান্ত কিশোর।

২০২৪-এর আগে নরেন্দ্র মোদীর পালটা কে হবেন বিরোধী দলের মুখ? তা নিয়ে এখন চলছে কংগ্রেস এবং তৃণমূল শিবিরের মধ্যে। ভোট-কুশলী পিকে’র খোঁচা, কংগ্রেসের মধ্যে এমন কোনও নেতা নেই যিনি একক ভাবে ভোট জেতাতে পারেন। এ নিয়ে কিছু তথ্যও দিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর দাবি, গত দশ বছরে কংগ্রেস নির্বাচনে অংশ নিয়ে নব্বই শতাংশেরও বেশি বার হেরে গিয়েছে।


গত দুই লোকসভা নির্বাচনে বিজেপি’র নজিরবিহীন সাফল্য এসেছে। নরেন্দ্র মোদীর মুখকেই ভরসা করে একের পর এক ভোট-তরণি পেরিয়েছে ভারতীয় জনতা পার্টি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস রাহুল গান্ধীর মুখ বাজি রেখে ভোট লড়েছিল। কিন্তু রেকর্ড ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য দিল্লির সিংহাসনে বসেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি।

প্রশান্ত কিশোর অবশ্য বলেন, ‘নীতি এবং দলের ওজনের জায়গা থেকে বিরোধী আসনে কংগ্রেসের প্রয়োজন রয়েছে। শক্তিশালী বিরোধী পক্ষ তৈরিতে কংগ্রেসের দরকার আছে।’ কিন্তু কংগ্রেস ভোটে বারবার যে ব্যর্থ তার প্রমাণিত হয়ে গিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top