News Flash

  • Home
  • Uncategorized
  • National Anthem : জাতীয় সঙ্গীত অবমাননায় অভিযুক্ত মমতা, মুম্বইয়ে তৃণমূল নেত্রীর নামে পুলিশি অভিযোগ
Image

National Anthem : জাতীয় সঙ্গীত অবমাননায় অভিযুক্ত মমতা, মুম্বইয়ে তৃণমূল নেত্রীর নামে পুলিশি অভিযোগ

কলকাতা ও মুম্বই, ২ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলল বিজেপি। বুধবার চেয়ারে বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে মুম্বইয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মুম্বইয়ের একজন বিজেপি নেতা। ‘জাতীয় সঙ্গীতের প্রতি চরম অসম্মান’ দেখানোর জন্য মমতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি নেতা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ রাজু বিস্ত, অমিত মালব্য-সহ একাধিক নেতাও জাতীয় সঙ্গীত অবমাননার জন্য মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন। টুইটারে অমিত মালব্য লিখেছেন, জাতীয় সঙ্গীত শুরু করার সময় মুখ্যমন্ত্রী বসেছিলেন। বাংলার সংস্কৃতি, দেশের জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top