News Flash

  • Home
  • Uncategorized
  • J P Nadda:অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব নাড্ডার, বিজেপিকে মজবুত করতে কঠোর পরিশ্রম করছেন : মোদী
Image

J P Nadda:অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব নাড্ডার, বিজেপিকে মজবুত করতে কঠোর পরিশ্রম করছেন : মোদী

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাড্ডার ভূয়সী প্রশংসা করে মোদী জানিয়েছেন, “অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব নাড্ডার, বিজেপিকে মজবুত করতে কঠোর পরিশ্রম করে চলেছে তিনি।” ১৯৬০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন নাড্ডা। বৃহস্পতিবার তাঁর ৬১ তম জন্মদিন।

এদিন সকালে টুইট করে নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে শুভেচ্ছা। দলকে অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব প্রদান করছেন তিনি এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করছেন। তাঁর সমৃদ্ধ প্রশাসনিক এবং আইনী অভিজ্ঞতাও রয়েছে, তাই ব্যাপকভাবে প্রশংসিত তিনি। তাঁর দীর্ঘায়ু কামনা করছি।” শুধু প্রধানমন্ত্রীই নন, বিজেপির সমস্ত শীর্ষস্থানীয় নেতারা নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top