News Flash

  • Home
  • Uncategorized
  • BJP in Tripura : পুর নির্বাচনে বিপুল জয়, বিজেপির বিজয় মিছিলে গেরুয়া আবিরে রঙিন আগরতলার রাজপথ
Image

BJP in Tripura : পুর নির্বাচনে বিপুল জয়, বিজেপির বিজয় মিছিলে গেরুয়া আবিরে রঙিন আগরতলার রাজপথ

আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : পুর ও নগর সংস্থার নির্বাচনে বিপুল জয়ে আজ বৃহস্পতিবার বিজেপি আগরতলায় কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল করেছে। দুপুর ১২টায় প্রদেশ বিজেপির সদর কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করেছে। গেরুয়া আবিরে আজ রাজপথ রঙিন হয়ে গেছে। বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে বিজেপি কার্যকর্তারা সুবিশাল মিছিলে হেঁটেছেন। ফুল দিয়ে সাজানো হুড খোলা গাড়ি থেকে সমগ্র আগরতলাবাসীকে করজোড়ে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা।

প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিজেপির প্রতি মানুষ আস্থা রেখেছেন, তাই সকলকে ধন্যবাদ জানানোর জন্য এক মিছিলের আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, এই জয় সমগ্র শহর ও নগরবাসী এবং কার্যকর্তাদের জয়। তাই, সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। তিনি বলেন, মানুষ যে আস্থা বিজেপির উপর রেখেছেন তার মর্যাদা রক্ষার জন্য বিজেপির সমস্ত বিজয়ী প্রার্থীদের নির্দেশ দিয়েছি। শুধু তা-ই নয়, সকলকে নতজানু হয়ে মানুষের কথা শুনতে হবে, সমস্যার সমাধান করতে হবে এবং আত্মতৃপ্তিতে যেন না ভুগেন তা মনে রাখার জন্য পরামর্শ দিয়েছি।

প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের কথায়, নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের বাঁধনহারা উচ্ছ্বাস দেখে এই জয় প্রত্যাশিত ছিল। তিনি বলেন, মানুষ বিজেপির প্রতি আস্থা, বিশ্বাস ও ভরসা রেখেছেন। সমস্ত বিজয়ী প্রার্থী মানুষের প্রত্যাশা পূরণে উত্তীর্ণ হবেন আশা রাখি। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, আবারও বিজেপির প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ৪০ মাসের কাজের নিরিখে মানুষ বিজেপির প্রতি ভরসা রেখেছেন। তাই, মানুষের দীর্ঘদিনের অপূর্ণ প্রত্যাশা এখন বিজেপি পূরণ করবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top