News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে-রাজ্যে সংগঠনের বিস্তার নিয়ে মমতার পাশে এনসিপি
Image

রাজ্যে-রাজ্যে সংগঠনের বিস্তার নিয়ে মমতার পাশে এনসিপি

মুম্বই, ১ ডিসেম্বর (হি.স) : বিজেপি বিরোধী জোট গড়তে রাজ্যে-রাজ্যে সংগঠনের বিস্তারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এনসিপি। বুধবার এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এনসিপি নেতা নবাব মালিক।
তৃতীয়বার বঙ্গজয়ের পরই একাধিক রাজ্যে সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল। বহু রাজ্যেই কংগ্রেস-সহ একাধিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক নেতা-নেত্রীরা। তৃণমূলের এই সংগঠন বৃদ্ধিকে ভালভাবে নিচ্ছে না কংগ্রেস। এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, “বাংলার বাইরে সংগঠন তৈরি করছে তৃণমূল। দলবৃদ্ধি অধিকার সকলের আছে।”

তবে কংগ্রেসকে ছাড়া বিজেপিবিরোধী জোট সম্ভব নয় বলেই মত মালিকের। শরদ পওয়ার এই বিষয়টি আগেও একাধিকবার স্পষ্ট করেছেন বলে দাবি তাঁর। নবাব মালিক আরও বলেন,”মহারাষ্ট্র সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন তিনি। সৌজন্যমূলক সাক্ষাৎ।
মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা-এনসিপি-কংগ্রেস। ওয়াকিবহাল মহল বলছে, স্বাভাবিকভাবেই কংগ্রেসকে বাদ দিয়ে জোট গড়ার পক্ষে সওয়াল করতে পারবেন না এনসিপি প্রধান শরদ পওয়ার বা তার দল। তবে ইতিমধ্যে এনসিপি প্রধানের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার খোদ তৃণমূল সুপ্রিমো দেখা করবেন তাঁর সঙ্গে। ফলে এই বিজেপিবিরোধী জোট গঠনের ক্ষেত্রে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাইবাহুল্য।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top