News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাতাস দূষণ-মুক্ত হচ্ছেই না, রোজই বাড়ছে ধোঁয়াশা
Image

দিল্লির বাতাস দূষণ-মুক্ত হচ্ছেই না, রোজই বাড়ছে ধোঁয়াশা

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): দূষণ-মুক্ত হচ্ছেই না রাজধানী দিল্লির বাতাস। বুধবার সকালেও ভীষণ খারাপ ছিল দিল্লির বাতাস, দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৬। এদিন সকালে ধোঁয়াশার কারণে দিল্লির অক্ষরধাম মন্দির খুব দূর থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দূষণের কবলে ছিল দিল্লির আর কে পুরম প্রভৃতি এলাকা। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, “দিল্লিতে অনেক বেশি দূষণ। প্রতিবছরই শীতের সময় দূষণ বাড়ে। সরকার কিছুই করছে না। দূষণের জন্য শ্বাসকষ্ট-সহ নানা ধরনের সমস্যা হচ্ছে।”

প্রসঙ্গত, বায়ুদূষণ রুখতে দিল্লিতে এই মুহূর্তে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। গত ২৯ নভেম্বর স্কুল খুললেও, বায়ুদূষণের কারণে ফের বন্ধ করে দেওয়া হয়। বায়ুদূষণের কারণে দিল্লিতে এখন প্রাতঃভ্রমণের সময় রাস্তায় খুব বেশি মানুষজনকে দেখা যায়নি। দিল্লির পাশাপাশি এখনও দূষণের কবলে লাগোয়া নয়ডা ও গুরুগ্রাম। বুধবার সকালে নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৬ এবং গুরুগ্রামে ৩৩৪।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top