News Flash

  • Home
  • Uncategorized
  • Blocked : দ্বিগুন ভাড়া আদায় অটো চালকদের প্রতিবাদে কুলাইয়ে পথ অবরোধ
Image

Blocked : দ্বিগুন ভাড়া আদায় অটো চালকদের প্রতিবাদে কুলাইয়ে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ যাত্রীসাধারণ এবং মোটর শ্রমিক সংগঠনের নেতাদের আগাম কোন কিছু না জানিয়ে কুলাই ঘন্টাছড়া সড়কে আচমকা অটো ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে পথ অবরোধ বলেন এলাকার মহিলারা৷ অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুলাই ঘন্টাছড়ায় রাস্তা অবরোধ করল এলাকার প্রমীলারা৷ ঘটনার বিবরণে জানা যায়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অজুহাতে ঘন্টাছড়া থেকে কুলাই বাজারে যাতায়াতকারী অটোরিকশা গুলি ১০টাকার পরিবর্তে ভাড়া নিচ্ছে কুড়ি টাকা৷


একইভাবে কুলাই ঘন্টাছড়া থেকে জেলা হাসপাতালেও ভাড়া নিচ্ছে কুড়ি টাকা৷ এলাকাবাসীর অভিযোগ এলাকাবাসীকে আগাম কোন কিছু না জানিয়ে কি করে ভাড়া বাড়িয়ে দিল অটো চালকরা৷ এরই প্রতিবাদে মঙ্গলবার সাতসকালে অবরোধ করল কুলাই বাজার থেকে ঘন্টা ছাড়া যাওয়ার রাস্তা৷ ঘন্টাছড়াস্থিত ব্রিজের কাছে চলে এই অবরোধ৷ গ্রামের প্রমীলাদের দাবি যতক্ষণ পর্যন্ত অটো ভাড়া ১০ টাকা না করা হয় ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে৷ শেষ পর্যন্ত আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পাশাপাশি অটোরিকশা শ্রমিক সংঘের কুলাই শাখার নেতা কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে৷


তাদের বক্তব্য শ্রমিক সংঘকে না জানিয়ে কোনো এক বদ উদ্দেশে সংগঠনকে কালিমালিপ্ত করার জন্যএ ধরনের প্রয়াস নেওয়া হয়েছে৷ আগামী দিন থেকে ১০ টাকার পরিবর্তে যদি কোন অটোচালক কুড়ি টাকা ভাড়া নেয় তাহলে সংগঠন কঠোর ব্যবস্থা নেবে বলে জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মকর্তা৷শ্রমিক সংগঠনের নেতাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেন এলাকার প্রমীলারা৷ তাতে আপাতত স্বস্তি ফিরেছে এলাকায়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top