News Flash

  • Home
  • Uncategorized
  • Infrastructure : শিক্ষকের অভাব ও পরিকাঠামো না থাকায় বাইজলবাড়িতে পথ অবরোধে সামিল বিদ্যার্থীরা
Image

Infrastructure : শিক্ষকের অভাব ও পরিকাঠামো না থাকায় বাইজলবাড়িতে পথ অবরোধে সামিল বিদ্যার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক সহ পরিকাঠামো সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধ করল বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের পড়ুয়ারা৷ খোয়াইয়ের বাইজালবারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত৷ বিদ্যালয় পর্যাপ্তসংখ্যক শিক্ষক এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়ন এর জন্য ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে৷ কিন্তু তাতে ইতিবাচক কোনো সাড়া মিলছে না৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার পুনরায় পথ অবরোধের শামিল হল ছাত্রছাত্রীরা৷


বিদ্যালয় পঠন-পাঠন শুরু হয়েছে৷বিদ্যালয়ের পড়ুয়াদের বিষয় শিক্ষক ও শ্রেণিকক্ষে বসার পর্যাপ্ত ব্রেঞ্চ না থাকায় তাতে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তাছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামো নেই বললেই চলে৷ শৌচাগারের অভাব সহ নানা সমস্যা নিয়ে পড়ুয়ারা গত সোমবার খোয়াই–মোহনপুর–আগরতলা সড়কে অবরোধে বসে ছিল৷ পদ্মবিল ব্লকের বিডিও বেইসিয়া ডারলং অবরোধ স্থলে ছুটে গিয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেন এই বিষয় নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধান হবে৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি৷ফলে সমস্যা সমাধান না হওয়ায় পড়ুয়ারা ফের সোমবার দুপুরে খোয়াই আগরতলা সড়ক অবরোধে বসে বাইজালবারি ফাঁড়ির সামনে৷ দীর্ঘ তিন ঘণ্টা পর খবর পেয়ে ছুটে যান অবরোধ স্থলে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকরা সমরেন্দ্র নাথ দাস৷ ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন দু-একদিনের মধ্যেই তাদের সকল সমস্যার সমাধান হবে৷ সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে অবশেষপরবর্তী সময় অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র-ছাত্রীরা৷


এদিকে, রাজ্য সরকার রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকা গুলোতে শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করলেও কার্যত এই সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা৷ আর্থিকভাবে দুর্বল৷ তাই সুকলপড়ুয়া ছেলে মেয়ের সুকলের পোশাক টুকু কিনে নিতে পারেনি৷ ফলে সুকল পোশাক ছাড়াই প্রতিনিয়ত সুকলে আসা-যাওয়া করছে ছাত্রছাত্রীরা৷ এমন কি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণমণি চৌধুরীর রিয়াং পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি৷ এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু এই বিদ্যালয়টিতে রয়েছে পানীয় জলের সমস্যা৷ বিদ্যালয়ের গরিব কোমলমতি ছাত্র ছাত্রীরা -শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়মুখী হয়৷ কিন্তু সেখানে এসে বিশুদ্ধ পানীয় জল তাদের কপালে জোটে না৷


অসহায় কোমলমতি ছাত্র ছাত্রীরা ছড়া কিংবা নালা সহ পাথর চোষা অপরিশোধিত জল পান করেই নিজেদের তৃষ্ণা নিবারণ করে আসছে৷ তাছাড়া এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টিতে ছাত্র- ছাত্রীদের জন্য পোশাক তৈরির টাকা প্রদান না করায় ছাত্র-ছাত্রীরা সুকল পোশাক ছাড়াই প্রতিনিয়ত বিদ্যালয়মুখী হতে বাধ্য হচ্ছে৷ ছাত্রছাত্রীরা বর্তমানে বিদ্যালয়ে পঠন-পাঠন করতে এসে সমস্যার সম্মুখীন হচ্ছে৷ অভিযোগ সুকলের শৌচালয় এর ব্যবস্থা না থাকায় প্রাকৃতিক কাজকর্ম করতে হচ্ছে জঙ্গলের মধ্যে৷বারবার সুকলে বিভিন্ন সমস্যার কথা বিদ্যালয় পরিদর্শক এর কাছে জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়াতে সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে৷ এখন দেখার বিষয় ঊর্ধতন কর্তৃপক্ষ সুকলের দুরবস্থা দূরীকরণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top