কোভিড-টেস্ট নিম্নমুখী, পশ্চিমবঙ্গ-সহ ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি ভূষণের

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): সাপ্তাহিক করোনা-পরীক্ষার হার নিম্নমুখী, এই বিষয়ে পশ্চিমবঙ্গ-সহ ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এই রাজ্যগুলি হল-পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, সিকিম, মহারাষ্ট্র, কেরল, গোয়া, মণিপুর, মেঘালয়, মিজোরাম, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান ও লাদাখ। ২৩ নভেম্বর, মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে করোনার পরীক্ষা হ্রাস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

চিঠির শুরুতেই উল্লেখ করা হয়েছে, সাপ্তাহিক টেস্টিংয়ের হার হ্রাস হচ্ছে, এমনটাই পরিলক্ষিত হচ্ছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সদর্থক প্রচেষ্টার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সার্বিকভাবে সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।