News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের স্বচ্ছ শহরের শিরোপা পেল ইন্দোর, দ্বিতীয় ও তৃতীয় স্থানে সুরাট ও বিজয়ওয়াড়া
Image

ফের স্বচ্ছ শহরের শিরোপা পেল ইন্দোর, দ্বিতীয় ও তৃতীয় স্থানে সুরাট ও বিজয়ওয়াড়া

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): এই নিয়ে পঞ্চমবার, ফের দেশের মধ্যে স্বচ্ছ শহরের শিরোপা পেল মধ্যপ্রদেশের ইন্দোর। শনিবার দেশের মধ্যে স্বচ্ছ শহর হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোরকে ভূষিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরিচ্ছন্নতার নিরিখে ইন্দোরের পরই স্থান পেয়েছে সুরাট ও বিজয়ওয়াড়া। দেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছন্ন শহর হিসেবে ভূষিত হয়েছে গুজরাটের সুরাট এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া।
শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২১ প্রদান করেছেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এই অনুষ্ঠানেই দেশের সবথেকে স্বচ্ছ শহর হিসেবে পুরস্কৃত করা হয়েছে ইন্দোরকে। দেশের ক্যান্টনমেন্ট হিসেবে আহমেদাবাদ ক্যান্টনমেন্টকে ভূষিত করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top