News Flash

  • Home
  • খেলা
  • দেশের ব্যাঙ্কিং সেক্টর বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে : প্রধানমন্ত্রী
Image

দেশের ব্যাঙ্কিং সেক্টর বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): ভারতের ব্যাঙ্কিং সেক্টর বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থাও এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ‘বিল্ড সিনার্জি ফর সিমলেস ক্রেডিট ফ্লো এবং ইকোনমিক গ্রোথ’ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমরা এমন পরিস্থিতিতে রয়েছি যখন লাফ দেওয়ার জন্য মাটি শক্ত, লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। যা বাকি রয়েছে, তা হল শুধু শুরু করা। যে কোনও দেশের উন্নয়নের যাত্রায় এমন একটা সময় আসে যখন নতুন ঊর্ধ্বগতির জন্য নতুন সংকল্প নেওয়া হয় এবং তারপর সেই সংকল্প বাস্তবায়নের জন্য সমগ্র দেশ একত্রিত হয়।” প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৬-৭ বছরে ব্যাঙ্কিং সেক্টরে সংস্কার ও সমস্ত ধরনের সহায়তার ফলে দেশের ব্যাঙ্কিং সেক্টর বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থা এখন অনেক ভালো অবস্থানে রয়েছে।”

প্রধানমন্ত্রী এই সম্মেলনে আরও বলেছেন, “আমরা ২০১৪ সালের আগেই সমস্ত সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পেয়েছি। আমরা এনপিএ সমস্যা মোকাবেলা করেছি, ব্যাঙ্ক পুনঃপুঁজিকরণ করেছি, শক্তি বৃদ্ধি করেছি, আইবিসি-র মতো সংস্কার এনেছি, আইন সংস্কার করেছি, ঋণ পুনরুদ্ধার ট্রাইবুনালকে শক্তিশালী করেছি।” আক্ষেপ প্রকাশ করে মোদী বলেন, “যখন কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পালিয়ে যায়, তখন তা অনেক আলোচিত হয়। কিন্তু সাহসী সরকার যখন তাদের ফিরিয়ে আনে, তখন কেউ আলোচনা করে না। পূর্ববর্তী সরকারের শাসনকালে যে লক্ষ-লক্ষ কোটি-কোটি টাকায় আঘাত হানা হয়েছিল, তার মধ্যে ৫ লক্ষ কোটিরও বেশি পুনরুদ্ধার করা হয়েছে।”

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top