News Flash

  • Home
  • বাণিজ্য
  • ২০২২-এ হিমাচলে যাতে ফের পদ্ম ফোটে সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে : অনুরাগ ঠাকুর
Image

২০২২-এ হিমাচলে যাতে ফের পদ্ম ফোটে সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়েছে কংগ্রেস। হিমাচল প্রদেশের একটি সংসদীয় আসন ও তিনটি বিধানসভা আসনে জয়লাভ করেছে কংগ্রেস। বিজেপির এই পরাজয়ে চিন্তায় গেরুয়া শিবির। এই ফলের প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ও হিমাচলের সাংসদ অনুরাগ ঠাকুর জানালেন, “হিমাচল প্রদেশ বিজেপি যথাসময়ে উপ-নির্বাচন নিয়ে আলোচনা করবে, জনাদেশ এবং কেমন এমন হল তা নিয়েই আলোচনা করা হবে। এই ফল থেকে শিক্ষা নিয়ে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যাতে ২০২২ সালে আবারও পদ্ম ফোটে।”

শুধুমাত্র হিমাচল প্রদেশ নয়, দেশের অন্যান্য রাজ্যেও উপ-নির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির থেকে দু’টি বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনে বিজেপির ‘খারাপ ফল’ প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, “এখন কিছু বললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ফল এসেছে। অসমের ৫টি আসনেই বিজেপি জিতেছে, আমরা মাধ্যপ্রদেশেও জিতেছি, কর্ণাটকে দু’টি আসনের মধ্যে একটি আসনে জিতেছি। উপনির্বাচনের জন্য প্রতিটি রাজ্যের নিজস্ব স্থানীয় সমস্যা রয়েছে, প্রতিটি রাজনৈতিক দল তা নিয়ে চিন্তাভাবনা করে। আমরাও করব।”

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top