News Flash

  • Home
  • Uncategorized
  • Vallabhbhai Patel played a unique role : স্বাধীনোত্তর ভারতের অখণ্ডতা রক্ষায় এক অনন্য ভূমিকা নিয়েছিলেন বল্লভভাই প্যাটেল : মুখ্যমন্ত্রী
Image

Vallabhbhai Patel played a unique role : স্বাধীনোত্তর ভারতের অখণ্ডতা রক্ষায় এক অনন্য ভূমিকা নিয়েছিলেন বল্লভভাই প্যাটেল : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ স্বাধীনোত্তর ভারতের অখণ্ডতা রক্ষায় এক অনন্য ভূমিকা নিয়েছিলেন লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল৷ রাষ্ট্রহিতমূলক কর্মকাণ্ডে সার্বিক অংশীদারিত্বই হবে তাঁর জন্মজয়ন্তীতে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি৷


আজ অরুন্ধতীনগরে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানের শুরুতেই লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ৷ অনুষ্ঠানে রাষ্ট্রীয় একতা দিবসে শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে বিভিন্ন প্ল্যাটুনের জওয়ানদের প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এরপর টিএসআর প্রথম ও সপ্তম ব্যাটেলিয়নের ব্যাণ্ড, সিআরপিএফের ব্যাণ্ড ও আসাম রাইফেলস প্ল্যাটুনের ব্যাণ্ড প্রদর্শিত হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, শান্তিপূর্ণ ও অহিংস পরিবেশে স্বাধীনোত্তর ভারতে বিচক্ষণতা ও বলিষ্ঠতার সাথে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল৷

সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনধারা ও কর্মজীবন আমাদের প্রত্যেকের মনে অনুপ্রেরণার সঞ্চার করে৷ সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তন, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নতুন দিশায় দেশবাসীর সুুরক্ষা, সর্বাঙ্গীন উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এবং শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ গুজরাটে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় একতা দিবসের মূল অনুষ্ঠানে উত্তর পূর্বা’ল থেকে সৌহার্দ্যপূর্ণ বার্তা নিয়ে ত্রিপুরা পুলিশের একটি দল অংশগ্রহণ করেছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ মহানির্দেশক ভিএস যাদব, মুখ্যসচিব কুমার অলক প্রমুখ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top