News Flash

  • Home
  • বাণিজ্য
  • worker drowned : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু শ্রমিকের
Image

worker drowned : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ অক্টোবর৷৷ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ইট ভাট্টার শ্রমিকের৷ নাম গুড্ডু ওরাং৷ বাড়ী ঝাড়খন্ড৷ রবিবার বিলোনীয়া চিত্তমারা মা কামাক্ষা ইট ভাট্টায়৷ জানা যায় এই শ্রমিক চার পাঁচ দিন আগে এই ভাট্টাতে কাজে নিযুক্ত হন৷


রবিবার দুপুরে এই ভাট্টার শ্রমিক গুড্ডু ওরাং ভাট্টার পুকুরেই স্নান করতে যায়৷ দুপুর গড়িয়ে যখন বিকেল হলো গুড্ডু ওরাং কে কেউ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ইট ভাট্টার শ্রমিকরা৷ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর ইট ভাট্টার পুকুরের কাছে যেতেই দেখতে পায় গুড্ডু ওরাং এর জামা কাপড় পড়ে আছে পুকুর পারে৷ সাথে সাথে গুড্ডু ওরাং কে শ্রমিকরা পুকুরের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে দেয়৷ অনেকক্ষণ খোঁজাখুঁজির করার পর গুড্ডু ওরাং এর দেহ পুকুরের জলে ডুবন্ত অবস্থায় হাতে লাগে এক শ্রমিকের৷ এরপর অন্যান্য শ্রমিকরা ছুটে এসে গুড্ডু ওরাং এর দেহ পুকুরের জল থেকে উপরে নিয়ে আসে৷ গুড্ডু ওরাং কে সাথে সাথে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে৷ বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুড্ডু ওরাং কে মৃত বলে ঘোষণা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top