News Flash

  • Home
  • Uncategorized
  • ফেসবুক থেকে সাময়িক নির্বাসিত তসলিমা, টুইটারে জানালেন লেখিকা
Image

ফেসবুক থেকে সাময়িক নির্বাসিত তসলিমা, টুইটারে জানালেন লেখিকা

কলকাতা, ১ নভেম্বর (হি. স.) : এবার ফেসবুক থেকে নির্বাসিত তসলিমা নাসরিন। সাতদিনের জন্য জনপ্রিয় এই লেখিকার প্রোফাইলকে নিষিদ্ধ বলে দাগিয়ে দিয়েছে বহুল ব্যবহৃত মার্কিন সামাজিক মাধ্যম ফেসবুক।

লেখিকা নিজেই সোমবার সকালে টুইটারে এই খবর জানিয়েছেন। একইসঙ্গে তিনি টুইটেও এও জানিয়েছেন তাঁর কোন পোস্টে আপত্তি জানিয়ে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

লেখিকার ফেসবুকে দেখা যাচ্ছে, শেষ পোস্ট করেছিলেন ১৮ ও ১৯ অক্টোবর। বিষয় বাংলাদেশের অশান্তি। যদিও বাংলাদেশে মন্ডপ ও মন্দিরে হামলার পর থেকে তিনি টুইটে প্রবল সরব ছিলেন। টুইট করে সাতদিনের জন্য ফেসবুক থেকে নির্বাসিত হওয়ার খবরটি জানানোর সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন, ‘সত্যি’ কথা বলায় সাতদিনের জন্য আমাকে নিষিদ্ধ করেছে ফেসবুক।

জানা গিয়েছে, বাংলাদেশে হিংসা নিয়ে নিজের মতামত জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের কারণেই সংস্থা তাঁকে নিষিদ্ধ করেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top