News Flash

  • Home
  • খেলা
  • Two people injured : ইট বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়েছেন দু’জন
Image

Two people injured : ইট বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়েছেন দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার চিত্তামারা পেট্রল পাম্পের সামনে ইট বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়েছেন দু’জন। দমকল বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইট বোঝাই বুলেরু গাড়ির ধাক্কায় বাইক চালক সহ বাইক আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা । আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে । সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় উদয়পুর গৌমতি জেলা হাসপাতালে ।শনিবার দুপুরে বিলোনিয়া চিত্তামারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটে ।


আহতদের মধ্যে একজনের নাম প্রদীপ ত্রিপুরা । বয়স আটাশ বছর । বাড়ি চিত্তামারা এলাকায় । অপরজনের নাম দিলীপ দে । বয়স সত্তর বছর । বাড়ি ত্রিপুরা বাজার এলাকায় । ঘটনায় জানা যায়, বাইক চালক প্রদীপ ‌ত্রিপুরা সহ বাইক আরোহী দিলীপ দে বিলোনিয়া চিত্তামারা পেট্রোল পাম্পে আসার পথেই হঠাৎ দ্রুত গতিতে আসা ইট বোঝাই বুলেরু গাড়ি সজোরে ধাক্কা মারে বাইককে । এই ধাক্কা খাওয়ার ফলে বাইক চালক প্রদীপ ত্রিপুরা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। পাশাপাশি বাইকের পেছনে বসা দিলীপ দেও ছিটকে পড়ে যায় । উভয়েই গুরুতর আহত হয় । স্থানীয় লোকজনেরা ছুটে আসে দূর্ঘটনা স্থলে । খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের । ঘটনা স্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর জওয়ানরা নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে ।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top