News Flash

  • Home
  • খেলা
  • এনসিবি-র দফতরে অনন্যা পাণ্ডে, পৌঁছলেন বাবা চাঙ্কি পাণ্ডেও
Image

এনসিবি-র দফতরে অনন্যা পাণ্ডে, পৌঁছলেন বাবা চাঙ্কি পাণ্ডেও

মুম্বই, ২২ অক্টোবর (হি.স) : শুক্রবার দুপুরে ফের জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে পৌঁছেলেন অনন্যা পাণ্ডে। সঙ্গে ছিলেন বাবা চাঙ্কি পাণ্ডের মেয়েকেও। মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারির পর বৃহস্পতিবার অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। এনসিবির তরফে ওইদিনই তলব করা হয়। বাজেয়াপ্ত করা হয় অনন্যার ফোনও। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা শাহরুখ তনয়া সুহানা খানের বেস্ট ফ্রেন্ড বলেই পরিচিত। টানা দুঘণ্টার জিজ্ঞাসাবাদের পর এনসিবি দফতর থেকে বেরিয়ে যায় অনন্যা পাণ্ডে। তবে এদিনও ফের তলব করা হয়। এনসিবি সূত্রে খবর, মাদক মামলায় মূল অভিযুক্ত শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। সেই সব কথোপকথনে বার বার উঠেছিল মাদক প্রসঙ্গও। এমনকি এনসিবি-র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে। যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেন, নিছক রসিকতা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি। এনসিবি জানিয়েছে, অনন্যা কখনও আরিয়ানকে মাদক সরবরাহ করেছিলেন বলে কোনও তথ্য হাতে আসেনি তদন্তকারীদের। যেমন পাওয়া যায়নি অনন্যার মাদক সংগ্রহের প্রমাণও। এসব জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top