News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলেই জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা, কৃষকদের সর্তকবার্তা উত্তরপ্রদেশ পুলিশের
Image

বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলেই জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা, কৃষকদের সর্তকবার্তা উত্তরপ্রদেশ পুলিশের

লখনউ, ১৮ অক্টোবর (হি.স) : লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ চেয়ে আজ সোমবার ‘রেল রোকো’ আন্দোলনে নামতে চলছেন কৃষকরা। তাঁদের আন্দোলনের জেরে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের। কৃষকদের আন্দোলনে সপ্তাহের প্রথম কাজের দিন যাতে লণ্ডভণ্ড না হয় তার জন্য কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলেই জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লখনউয়ে ১৪৪ ধারাও জারির নির্দেশ দেওয়া হয়েছে।লখনউ পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রেল রোকো আন্দোলনে যাঁরাই অংশ নেবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক কাজকর্ম ভেস্তে দেওয়ার চেষ্টা হলেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে লখনউয়ের কৃষক নেতাদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের উপর নজর রাখা হচ্ছে।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে কৃষকদের রেল রোকো কর্মসূচি। চলবে বিকেল ৪টে পর্যন্ত। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে অজয় মিশ্র টেনির অপসারণ এবং গ্রেফতারের দাবিতে দেশ জুড়ে রেল রোকো আন্দোলন ডাকা হয়েছে। এই আন্দোলন হবে শান্তিপূর্ণ৷ রেলের ক্ষয়ক্ষতি বা সম্পত্তি ভাঙচুরের মত কোনও ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন কৃষকরা।

Releated Posts

কোরবায় পথকুকুরের হামলায় ৫ বছরের শিশুর মৃত্যু, বিশেষ অভিযান শুরু পুরসভার

কোরবা/রায়পুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তীসগঢ়ের কোরবা শহরের দাদর এলাকায় পথকুকুরের হামলায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বিধায়কদের স্বাক্ষর-বিতর্ক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও এক মাসের অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৭ জুলাই: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর-বিভ্রাট সংক্রান্ত মামলায়…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

২০১৪-র আগে উপসাগরীয় যুদ্ধ হলে রেল পরিষেবা অচল হয়ে যেত: প্রধানমন্ত্রী মোদি

জিন্দ (হরিয়ানা), ১৭ জুলাই (আইএএনএস): ‘ডাবল ইঞ্জিন’ সরকারের কারণে হরিয়ানার জিন্দ ‘সুশাসনের মডেল’ হয়ে উঠেছে বলে দাবি করলেন…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

হাইড্রোজেন ট্রেন প্রযুক্তির মেধাস্বত্ব ভারতের হাতে, রপ্তানির নতুন সুযোগ তৈরি: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেনের মেধাস্বত্ব (আইপি রাইটস) ভারতের কাছেই রয়েছে। এর ফলে ভবিষ্যতে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top