News Flash

  • Home
  • প্রধান খবর
  • Cyclist was killed : কমান্ডার জীপের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
Image

Cyclist was killed : কমান্ডার জীপের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ আগস্ট৷৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী৷ ঘটনা কাকড়াবন থানার অন্তর্গত তুলামুড়া আউট পোষ্টের অন্তর্গত তুলামুড়া জগন্নাথ বাড়ি রোডে৷ মৃত ব্যক্তির নাম উত্তম ঘোষ৷ বয়স আনুমানিক ৫২ বছর৷ পেশায় ব্যবসায়ী৷ নিজ বাড়িতেই ব্যবসা করেন৷ আজ দুপুরে বাইসাইকেল নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে কমান্ডার গাড়ির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পরেন এবং কমান্ডার গাড়ির পেছনের চাকার নীচে পড়ে যান৷


গাড়ির চালক কিছু বোঝার আগেই পেছনে বেগ গিয়ার দেন৷ এতে প্রয়াত উত্তম ঘোষের মাথা থেঁতলে যায়৷ সংবাদ সূত্রে জানা যায় সোমবার দুপুরের পর বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বাইসাইকেল নিয়ে বাজারে গিয়েছিলেন উত্তম ঘোষ৷ বাজারে কাজ সেরে বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে হঠাৎ করে টি আর-০১ -৪৪৫১ নাম্বারের একটি কমান্ডার গাড়ি বাইসাইকেলটিকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়৷ সাথে সাথে উত্তম মাটিতে লুটিয়ে পড়ে৷ মাটিতে পড়ে যাওয়ার পর রক্ত বের হতে থাকে উত্তমের মাথা থেকে৷


মুহূর্তের মধ্যে বাজারে থাকা ব্যবসায়ীরা এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে৷ পরবর্তী সময় উত্তমকে তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷ তার অবস্থা বেগতিক দেখে তুলামুড়া হাসপাতালে থাকা কর্তব্যরত ডাক্তার তড়িঘড়ি টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতালে উত্তম ঘোষকে রেফার করেন৷ উত্তম ঘোষকে টেপানিয়া হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু কোলে ঢলে পড়েন৷ তারপর গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উত্তম ঘোষকে মৃত বলে ঘোষণা করেন৷


উত্তমের মৃত্যুর ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়ে তার গোটা পরিবার সহ গ্রামবাসীরা৷ তুলামুড়া আউট পোষ্টের পুলিশ ঘাতক কমান্ডার গাড়িটি চালক সহ আটক করতে সমর্থ হয়৷ উত্তম ঘোষের ছেলে উৎপল ঘোষ কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নং ৬০/২১৷ ধারা সংযুক্ত করা হয়েছে ২৭৯,৩০৪(এ)আই পি সি এবং মোটর ভেহিক্যাল আইনের ১৮৪ ধারা৷ উত্তম ঘোষের মৃত্যুতে গোটা তুলামুড়া কাকড়াবন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top