News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation to Bishalgarh SDM :বিশালগড় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সিপাহীজলা এবং পশ্চিম জেলার কর্মীরা
Image

Deputation to Bishalgarh SDM :বিশালগড় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সিপাহীজলা এবং পশ্চিম জেলার কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। তিন দফা দাবির ভিত্তিতে শুক্রবার বিশালগড় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলার কর্মীরা। ভাতৃঘাতি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সুষ্ঠু পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবীতে শুক্রবার ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলা কমিটি।এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক রাখাল দেবনাথ ও সভাপতি সজল পোদ্দার সহ অন্যান্যরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান, রাজ্যে উগ্রপন্থি হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত এবং বাস্তুহারা হয়ে সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলায় আশ্রয় নেয় কয়েক হাজার পরিবার। তারা তাদের সমস্ত বাড়িঘর সম্পত্তি ফেলে যাযাবরের মতো জীবন যাপন করছে। এই সকল পরিবারগুলোকে সুষ্ঠু পুনর্বাসন, সরকারি স্বীকৃতি প্রদান এবং এককালীন ৫ লক্ষ টাকা নগদ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও সংগঠনের নেতৃত্বরা আরো অভিযোগ করেন, বিগত বাম আমলে তাদেরকে কিছু সাহায্য-সহায়তা করলেও ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকে তাদের দিকে সরকার একবারও ফিরে তাকায়নি। রীতিমতো সরকারি সহায়তা থেকে তারা বঞ্চিত। সরকার যদি অবিলম্বে তাদের দাবি-দাওয়া মেনে না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় সংগঠনের নেতৃত্বরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top