News Flash

  • Home
  • Uncategorized
  • Union Finance Minister is coming : ২৭-২৮ আগস্ট দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী
Image

Union Finance Minister is coming : ২৭-২৮ আগস্ট দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। আফগানিস্তান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকের কারণে মহারাজা বীর বিক্রমের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেননি কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ। কিন্ত, এবার তিনি নিশ্চিত আসছেন। আগামী ২৭ আগস্ট দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী। তিনি ত্রিপুরা সফরকালীন ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন। ২৮ আগস্ট তিনি দিল্লি ফিরে যাবেন।


বিজেপি-আইপিএফটি সরকার গঠন হওয়ার পর এই প্রথম ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ। মহাকরণ সুত্রে খবর, ২৭ আগস্ট সকাল ১০ টায় আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে নামবেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী। ত্রিপুরায় এসেই তিনি রাজ্য অতিথিশালায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সোজা মোহনপুর ছুটে যাবেন। পথে গান্ধিগ্রামে কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। সূত্রের দাবি, মোহনপুরে কেন্দ্রীয় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি ১৫১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন। রাতে মুখ্যমন্ত্রী আমন্ত্রণে তাঁর সরকারী বাসভবনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নৈশ ভোজে মিলিত হবেন।


সচিবালয় সুত্রে খবর, ত্রিপুরা সফরের দ্বিতীয় দিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে শুরু করবেন। উদয়পুর থেকে আগরতলা ফেরার পথে গোমতি জেলায় কিল্লায় প্রবীণ জনজাতি নেতাদের সাথে তিনি মত বিনিময় করবেন। এছাড়া মহিলা পরিচালিত স্ব-সহায়ক গোষ্ঠির সাথেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রী আলোচন সারবেন। ওইদিনই দুপুরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবেন।


কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর ত্রিপুরা সফরে ধারণা করা হচ্ছে, রাজ্যের পাওনা নিয়ে ত্রিপুরার অর্থ দফতর সোচ্চার হবে। বিশেষ করে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে অর্থ বরাদ্দ ও জিএসটি খাতে বকেয়া আদায়ের বিষয়ে ত্রিপুরা প্রশাসন কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top