Woman was found lying unconscious : অমরপুর সড়কের পাশ থেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক মহিলা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। গোমতী জেলার উদয়পুর অমরপুর সড়কের পাশ থেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অমরপুর হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর জওয়ানরা।


অমরপুর উদয়পুর সড়কের পাশ থেকে এক অজ্ঞান পরিচয় মহিলাকে উদ্ধার করে দমকলকর্মীরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । ঘটনাটি ঘটে মঙ্গলবার অমরপুর উদয়পুর সড়কের পাশে। জানা যায় ,ওই মহিলা অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল ।খবর পেয়ে অমরপুর দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে অজ্ঞান মহিলাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মহিলার চিকিৎসা চলছে। প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক অমরপুর মহকুমা হাসপাতালে ছুটে গিয়ে মহিলার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন। কিন্তু মহিলার নাম ও পরিচয় পাওয়া যায়নি । এ ব্যাপারে এক দমকল কর্মী জানান, তাদের কাছে ফোন আসে। ঐ ফোনের সূত্র ধরেই ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায় অজ্ঞান অবস্থায় ওই মহিলা রাস্তার পাশে পড়ে আছে। বর্তমানে অজ্ঞাত পরিচয় ওই মহিলা অমরপুর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।