News Flash

  • Home
  • প্রধান খবর
  • বঙ্গোপসাগরে ৫.১ তীব্রতার ভূমিকম্প, কাঁপল তামিলনাড়ু ও অন্ধ্রের একাংশ
Image

বঙ্গোপসাগরে ৫.১ তীব্রতার ভূমিকম্প, কাঁপল তামিলনাড়ু ও অন্ধ্রের একাংশ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২.৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বঙ্গোপসাগরে, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাংশে কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়নি। তবে সুনামি নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১।

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১২.৩৫ মিনিট নাগাদ ৫.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২৯৬ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের রাজামুন্ডির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩১২ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের গুন্টুরের দক্ষিণ-পূর্বে ৩৩৯ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের তিরুপতির পূর্ব ও উত্তর-পূর্বে ৩৮৬ কিলোমিটার, চেন্নাইয়ের পূর্ব ও উত্তর-পূর্বে ৩২০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই-সহ উত্তর তামিলনাড়ুর একাংশে কম্পন অনুভূত হয়।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top