News Flash

  • Home
  • Uncategorized
  • Three die of suffocation due to lack of oxygen : নবনির্মিত শৌচালয়ের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তিন জনের মৃত্যু
Image

Three die of suffocation due to lack of oxygen : নবনির্মিত শৌচালয়ের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। মঙ্গলবার গোমতী জেলার অমরপুর মহাকুমার তিনঘড়িয়া এলাকার বাসিন্দা সূর্য সাধন জমাতিয়ার বাড়িতে নবনির্মিত শৌচালয়ের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত তিন জনের বাড়ি তেলিয়ামুড়া মহাকুমায়।সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 শ্রমিকের।মৃত’রা হলেন তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা কুমেন জমাতিয়া (৩৩), অতুল জমাতিয়া (৩৪) এবং দুষ্কি এলাকার বাসিন্দা সুজিত দেববর্মা (২৫)।মঙ্গলবার মৃতদেহ গুলো অমরপুর হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়।

বুধবার ময়নাতদন্ত শেষে তিন জনের মৃতদেহ তেলিয়ামুড়াস্থিত নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে পরিবার-পরিজন সহ পাড়া-প্রতিবেশীদের চোখের জলে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। খবর পেয়ে ছুটে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি পরিবারের লোকজনদের সমবেদনা জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে এক এলাকাবাসী জানান, মৃত ৩ জনের মধ্যে ২জনই বিবাহিত। তাদের স্ত্রী এবং ছোট সন্তান রয়েছে। পরিবারের উপার্জনশীল ব্যাক্তি বলতে একমাত্র তারাই ছিলেন। এখন কিভাবে সংসার প্রতিপালন করবেন তা বুঝে উঠতে পারছেন না। তবে এভাবে তাদের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার-পরিজনসহ আত্মীয় পরিজনরা। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কল্যাণী রায় জানান, বিষয়টি তিনি সরকারের নজরে নেবেন । তিনি দেখবেন যাতে করে ওই ৩ শ্রমিকের পরিবারকে কিভাবে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা যায়।সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top