News Flash

  • Home
  • Uncategorized
  • Condition of the main road dilapidated : কুমারঘাট থেকে কৈলাশহর যাবার মূল সড়কের অবস্থা খুবই বেহাল
Image

Condition of the main road dilapidated : কুমারঘাট থেকে কৈলাশহর যাবার মূল সড়কের অবস্থা খুবই বেহাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। কুমারঘাট থেকে কৈলাশহর যাবার মূল সড়কের অবস্থা খুবই বেহাল।জাতীয় সড়ক পরিনত হয়েছে চাষের জমিতে।বর্ষার মরসুমে প্রায়ই বন্ধ থাকে সড়কে যান চলাচল। যেসব সাধারন পথচারী এবং যানবাহন রাস্তা দিয়ে চলাচল করছে তাও জীবনের ঝুকি নিয়ে চলাচল করে। তাই রাস্তা অবরোধ করে অভিনব কায়দায় প্রতিবাদ দেখালো গ্রামবাসী। কুমারঘাটের সোনাইমুড়ি হয়ে কৈলাশহর পৌছেছে ২০৮ নং জাতীয় সড়ক। সতিশ প্রসাদ নামে একটি বেসরকারী রাস্তা নির্মান সংস্থা সংশ্লিষ্ট জায়গায় অস্থায়ী ক্যাম্প করে সড়ক সংষ্কারের কাজে হাত লাগিয়েছে ।

কাজের ফলে রাস্তার পাশে থাকা জল নিষ্কাশনের ড্রেন বন্ধ হয়ে বর্তমানে জাতীয় সড়কে বৃষ্টির জল জমে কর্দমাক্ত বেশ কয়েকশো মিটার রাস্তা।জল কাদায় একাকার হয়ে রাস্তা পরিনত হয়েছে ধান চাষ উপযোগী জমিতে।এতে ঐ রাস্তায় এক প্রকার বন্ধ যান চলাচল।রাস্তার বেহাল দশায় বিকল্প সড়ক ঘুরে চলতে হচ্ছে যানবাহন।এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে গ্রামের একাংশ জনতা। রাস্তায় ধানের চারা রোপন করে আন্দোলন দেখায় স্থানীয় মানুষ।আন্দোলনকারীদের বক্তব্য কতৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো কাজ না হওয়াতে তাদের এই আন্দোলন।এদিকে আন্দোলনের পরই নড়েচড়ে বসে নির্মান সংস্থার কর্মীরা।অবরোধের খবর পেয়েই তরিঘড়ি রাস্তা সংষ্কারের কাজে হাত লাগায় তারা।সংস্থায় কর্মরত জনৈক ব্যাক্তিও স্বীকার করলেন রাস্তার পাশে জল নিষ্কাশনের ড্রেন না থাকাতেই এই সমস্যার সৃষ্টি।অবশ্য গ্রামের একাংশ বাসিন্দাদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করলেন নির্মান সংস্থার ঐ কর্মী।


রাস্তা নির্মান সংস্থার দায়িত্বজ্ঞানহীন কাজের ফলেই যে এদিন অবরোধে সামিল হতে হলো গ্রামবাসীদের তা একপ্রকার স্পষ্ট।
এখন দেখার বিষয় আন্দোলনের ফলে রাস্তার হাল আদৌ ফেরে কিনা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top