News Flash

  • Home
  • Uncategorized
  • Sworn in as a Lokayukta in Tripura : ত্রিপুরায় লোকয়ুক্ত পদে শপথ নিলেন কল্যাণ নারায়ণ ভট্টাচার্য
Image

Sworn in as a Lokayukta in Tripura : ত্রিপুরায় লোকয়ুক্ত পদে শপথ নিলেন কল্যাণ নারায়ণ ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ত্রিপুরায় লোকায়ুক্ত পদে শপথ নিলেন বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। আজ রাজভবনে রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ত্রিপুরায় লোকায়ুক্ত আইন কার্যকর রয়েছে। তিনি ত্রিপুরায় তৃতীয় লোকায়ুক্ত এবং আইনজীবী হিসেবে প্রথম ব্যক্তি ওই পদে দায়িত্ব পেয়েছেন। ২০১২ সালে ত্রিপুরায় প্রথম লোকায়ুক্ত নিয়োগ করা হয়েছিল। গুজরাত এবং গুয়াহাটি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার সাহা ত্রিপুরায় প্রথম লোকায়ুক্ত হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। তিনি ২০১৭ পর্যন্ত ওই দায়িত্ব সামলেছেন। ওই বছর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন কলকাতা এবং অন্ধ্র প্রদেশ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি সুবল বৈদ্য। তিনি ২০২০ সালে মেয়াদ পূর্ণ হওয়ায় ওই পদ থেকে অব্যাহতি নেন। এরপর থেকে লোকায়ুক্ত পদটি খালি পড়েছিল।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার সাথে আলোচনা এবং সম্মতিক্রমে বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের নাম লোকায়ুক্ত হিসেবে নিয়োগে রাজ্যপালের কাছে সুপারিশ করেন। গত ১ জুলাই ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন তিন বছরের জন্য কল্যাণ নারায়ণ ভট্টাচার্যকে লোকায়ুক্ত হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

আজ রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য ত্রিপুরা লোকায়ুক্ত পদে কল্যাণ নারায়ণ ভট্টাচার্য-র শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর তিনি বলেন, নিরপেক্ষভাবে আইন মেনে কর্তব্য পালনই লক্ষ্য হবে। কোন পক্ষপাত ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠাই কর্তব্য বলে পালন করব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, লোকায়ুক্ত সংবিধানের অঙ্গ। রাজ্যের স্বনামধন্য আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য আজ লোকয়ুক্ত পদে শপথ নিয়েছেন। তাতে, মানুষের কল্যাণ হবে। গণতন্ত্র আরও সুদৃঢ় হবে, বলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top