News Flash

  • Home
  • দিনের খবর
  • BCCI will give Rs 1 crore to Neeraj : নীরজকে ১ কোটি, রুপো জয়ীদের ৫০ ও ব্রোঞ্জ জয়ীদের ২৫ লাখ দেবে বিসিসিআই
Image

BCCI will give Rs 1 crore to Neeraj : নীরজকে ১ কোটি, রুপো জয়ীদের ৫০ ও ব্রোঞ্জ জয়ীদের ২৫ লাখ দেবে বিসিসিআই

মুম্বই, ৮ আগস্ট (হি.স.) : অলিম্পিক্সের সফল ক্রীড়াবিদদের সাফল্যকে সম্মান জানাতে পুরস্কারমূল্য দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দেওয়া হবে। এবারের টোকিওতে ভারতের দুই রুপোজয়ী অ্যাথলিট মীরাবাঈ চানু ও রবি কুমার দাহিয়াকে দেওয়া হবে ৫০ লক্ষ করে আর্থিক পুরস্কার। পাশাপাশি পিভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই ও বজরং পুনিয়ার জন্য ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ভারতীয় পুরুষ হকি দলকে দেওয়া হবে ১ কোটি ২৫ লক্ষ টাকা। বিসিসিআইয়ের সচিব জয় শা ট্যুইট করে যে খবর জানিয়েছেন। পাশাপাশি যে ট্যুইটে তিনি ট্যাগ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

ইতিমধ্যে ঘরের ছেলের জগৎজোড়া নজিরকে স্মরণীয় করে রাখতে নীরজ চোপড়ার জন্য ৬ কোটি টাকা পুরস্কার মূল্যের ঘোষণা করেছে হরিয়ানা সরকার। পাশাপাশি ভারতীয় সেনায় সুবেদার পদে কর্মরত নীরজের জন্য সরকারি চাকরির ঘোষণাও করা হয়েছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে। রুপো ও ব্রোঞ্জজয়ী বিভিন্ন অ্যাথলিটদের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দেশ তথা তাদের রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য তাদের রাজ্যের তরফেও বাড়িয়ে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কারের আশ্বাস। তবে যেভাবে প্রথম অলিম্পিক্সে নেমেই জ্যাভলিনের ফাইনালের মঞ্চে ৮৭.৫৮ মিটার ছুড়ে ভারতের জন্য ঐতিহাসিক সোনা জিতেছেন নীরজ। পাশাপাশি বাকি অ্যাথলিটরাও যেভাবে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তাতে গর্বিত গোটা দেশ।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top