News Flash

  • Home
  • Uncategorized
  • Road become dilapidated : মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ী কেন্দ্রে যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত
Image

Road become dilapidated : মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ী কেন্দ্রে যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। তেলিয়ামুড়া মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ী কেন্দ্রে যাওয়ার রাস্তাটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।


মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র রয়েছে। যেখানে প্রত্যেক দিন ছাত্র-ছাত্রী প্রায় ৩৬ জন যাওয়া আসা করে।। কিন্তুু ছাত্র-ছাত্রীদের যাওয়া-আসা করতে হলে ছোট্ট একটি ছড়ার বাঁশের ব্রীজ দিয়ে যাওয়া-আসা করতে হয়। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে যাওয়ার বাঁশের তৈরিি সেতুটি ভেঙ্গে রয়েছে। ফলে যাওয়া-আসা করা কষ্টকর হয়ে উঠেছে। যেকোনো সময় যেকোনো ছাত্র-ছাত্রীী দুর্ঘটনার কবলে পড়তে পারে। সে কারণেই অবিলম্বে সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাঁশের তৈরি সেতুটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে ছাত্র-ছাত্রীরা ধান ক্ষেতের কাদা মাটি দিয়ে স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

এই অবস্থার মধ্যে যদি ছাত্র-ছাত্রীদের যাওয়া-আসা করতে হয় তাহলে অনেকেই স্কুলে যেতে চাইবে না বলে অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকরা। যদিও এই বিষয়টি নিয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিভিন্ন মহলে অনেকবার জানানোর পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।যদি এই ভাবেই চলতে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, লক্ষ্য স্বপ্নই থেকে যাবে, এমনটাই মনে করছেন শুভবুদ্ধি মহল।অবিলম্বে মাই গঙ্গা এলাকায় সেতু নির্মাণ করার জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন। অন্যথায় তারা আন্দোলনে সামিল হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top