News Flash

  • Home
  • Uncategorized
  • Corona’s media bulletin-No one died in Tripura : ত্রিপুরায় কুড়ি দিন বাদে মৃত্যুহীন করোনার মিডিয়া বুলেটিন জারি
Image

Corona’s media bulletin-No one died in Tripura : ত্রিপুরায় কুড়ি দিন বাদে মৃত্যুহীন করোনার মিডিয়া বুলেটিন জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। কুড়ি দিন বাদে মৃত্যুহীন করোনার মিডিয়া বুলেটিন জারি হয়েছে। চলতি মাসে শেষ ১০ জুলাই একজনেরও মৃত্যু হয়নি করোনায়। পাশাপাশি সংক্রমণও অনেকটা কমছে রোজই। কিন্ত, পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০২ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি ২২৪ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার ৩.০ শতাংশ। দ্বিতীয় ঢেউ-এ গত ৪ মে করোনায় একজনেরও মৃত্যু হয়নি


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৪৮৯ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮৫৬৪ জনকে নিয়ে মোট ১০০৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৩৯ জন এবং রেপিড অ্যান্টিজেনে ২৬৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৩০২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ৩.০ শতাংশ।


এদিকে, সুস্থতাও স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২২৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩২৬০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭৮৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৪২৮৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৫.০৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৪.৮৭ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখল করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১২৬ জন, দক্ষিণ জেলায় ৩০ জন, গোমতি জেলায় ৩৯ জন, ধলাই জেলায় ২৪ জন, সিপাহিজলা জেলায় ১৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২০ জন, উনকোটি জেলায় ৩৫ জন এবং খোয়াই জেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top