News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging body of a minor was recovered : গোকুলনগর হরিশ নগর ৪ নং ওয়ার্ডে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging body of a minor was recovered : গোকুলনগর হরিশ নগর ৪ নং ওয়ার্ডে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। শনিবার সাত সকালে বিশালগড় থানার গোকুলনগর হরিশ নগর ৪ নং ওয়ার্ডে এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে । মৃত বালকের নাম পিন্টু সবর। বিশালগড় থানা এলাকার গকুনগরের হরিশ নগর ৪ নং ওয়ার্ডে শনিবার সকালে এক বালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার অন্যান্য দিনের মতো রাত্রি নয়টার সময় খাওয়া-দাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যের বাড়িতে টিভি দেখবে বলে।

কিন্তু রাত গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি সে। শনিবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের সামনে পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার মৃতদেহ।তা দেখে সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর পাঠায় পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। সেখানে গিয়ে মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত নাবালকের নাম পিন্টু সবর। বয়স ১১ বছর।

বাবার নাম ভোলা সবর। কেন সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিল সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা নিয়েও স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছেে/ বিশালগড় থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ফাঁসিতে বালকের আত্মহত্যার সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top