News Flash

  • Home
  • দেশ
  • Homage at Tripureshwari temple : ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মহিলা সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার
Image

Homage at Tripureshwari temple : ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মহিলা সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। উদয়পুর মাতার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মহিলা সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় মহিলা সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বলেন, রাজ্যে কোনও সরকারি চাকরি নেই।

মানুষের কোন রোজগার নেই। বর্তমান রাজ্য সরকার স্বৈরাতান্ত্রীক ও স্বৈরাচারি সরকার বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যবাসীকে এই অসহায় অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে।তিনি জানান, আগামী ২০২৩ সালের বিধানসভার নির্বাচনে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। সেজন্যই রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেছে বলে তিনি জানান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর সফরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই মাতাবাড়ি প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top