News Flash

  • Home
  • Uncategorized
  • 100 agar saplings have gone : ত্রিপুরা থেকে ১০০ আগর গাছের চারা উত্তরাখন্ড গেছে
Image

100 agar saplings have gone : ত্রিপুরা থেকে ১০০ আগর গাছের চারা উত্তরাখন্ড গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। প্রগতির পথে আরও এক কদম এগিয়ে গেল ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগর নিয়ে ২০০০ কোটির অর্থনীতির স্বপ্নে গা ভাসাল দেবভূমি উত্তরাখন্ড। ত্রিপুরা থেকে আগর গাছের চারা চেয়েছে উত্তরাখন্ড সরকার। ত্রিপুরার বন দফতর আজ রেলযোগে ১০০ আগর গাছের চারা পাঠিয়েছে। এখন প্রমাণিত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনেকের জন্য অনুপ্রেরণা যুগিয়ে চলেছেন।


সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগর নির্ভর অর্থনীতির দীশা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রস্তাবে অত্যন্ত সন্তষ্ট হয়েছেন এবং সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে, ত্রিপুরা সরকার আগর নিয়ে শিল্প স্থাপনে নয়া নীতি প্রণয়ন করেছে। ত্রিপুরায় আগর নিয়ে বিকল্প অর্থনীতির সম্ভাবনায় অনুপ্রাণিত হয়েছে উত্তরাখন্ড সরকার। তাঁরাও উত্তরাখন্ডের মাটিতে আগর চাষ করতে চাইছে। তাই, ত্রিপুরা সরকারের কাছে আগর গাছের চারা চেয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা সরকারের বন দফতরের জনৈক আধিকারিক বলেন, মাস খানেক আগে উত্তরাখন্ড সরকারের বন দফতর থেকে চিঠি এসেছে। তাঁরা ওই চিঠিতে আগর গাছের চারা পাঠানোর অনুরোধ জানিয়েছে। ত্রিপুরা থেকে ওই চারা তাঁরা ক্রয় করে নিয়ে যাচ্ছে।


তিনি বলেন, উত্তরাখন্ড সরকারের ওই আবেদনের ভিত্তিতে ১০০ আগর গাছের চারা আজ রাজধানী এক্সপ্রেসে দিল্লি পাঠানো হয়েছে। দিল্লি থেকে তাঁরা ওই চারা সংগ্রহ করবেন। তাঁর কথায়, আরও অনেক রাজ্য আগর গাছের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তাই, আগামী সেপ্টেম্বরে আগর নিয়ে ক্রেতা-বিক্রেতা সমাবেশ হবে ত্রিপুরায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top