News Flash

  • Home
  • Uncategorized
  • Turned into a death trap : বাঁশবাগান শিবিরে যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে
Image

Turned into a death trap : বাঁশবাগান শিবিরে যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। তেলিয়ামুড়ার গামাই বাড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁশবাগান শিবিরে যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ৮০এর দশকে তৈরি হওয়া তেলিয়ামুড়া গামাইবাড়ি গাও সভার মনুষ্য বসতি বাঁশবাগান শিবিরের রাস্তাঘাট কঙ্কালসার হয়ে উঠেছে।২৫ বছরের বাম জমানা এবং বর্তমান কালের রাম জমানার সময়েও রাস্তার সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এই শিবিরের বাসিন্দারা বিগত বাম জমানায় যাতায়াত করার জন্য রাস্তায় ইট সোলিং করার জন্য বহুবার দাবি জানিয়েছিল। তৎকালীন সময়ের বাম নেতারা এবং প্রশাসন শিবিরবাসীদের কেবল আশ্বাস বাণী শুনিয়়ে়ছে। শিবিরবাসীরা বাম আমলের ন্যায় রাম আমলেও নেতা প্রশাসন থেকে কেবল আশ্বাস পাচ্ছে রাস্তা সংস্কার করার ব্যাপারে। এমনই অভিযোগ বাঁশবাগান শিবিরবাসীদের। এই শিবিরে প্রায় দুই শতাধিক মানুষজন বসবাস করে। শিবিরের বাসিন্দারা অধিকাংশই কৃষক শ্রেণীর।

অভিযোগ ,রাস্তার এমনই বেহাল দশা তাতে কোন যানবাহন চলাচল করতে পারে না। এলাকার কোন মুমূর্ষ রোগীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসতে হলে শিবিরবাসীদের যাতায়াত করতে গিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে বর্ষাকাল চলছে। বর্ষণের জেরে শিবিরের রাস্তাঘাট গুলি ভগ্নদশার চূড়ান্ত সীমায় পৌঁছায়। যদিও রাস্তায় ইট সোলিং করা হবে বলে একটি শীল পাথর রাস্তার সম্মুখে বসানো হয়। কিন্তু শীল পাথরটি বসানো হলেও রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top