News Flash

  • Home
  • দিনের খবর
  • Box culvert become unusable : বক্স কালভার্টটি তিন মাসের মধ্যেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে
Image

Box culvert become unusable : বক্স কালভার্টটি তিন মাসের মধ্যেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। সিমনা মূল সড়কের উপর নির্মিত বক্স কালভার্টটি তিন মাসের মধ্যেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে অ্যাপ্রোচের মাটি ভরাট করে কালভার্ট দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার দাবি উঠেছে। সিমনার দলদলি বাজার সংলগ্ন সিমনা মূল সড়কের উপর নির্মিত বক্স কালভার্টটি বেহাল অবস্থায় রয়েছে।বিগত দুই মাসে তিনটি বাইক দুর্ঘটনায় পতিত হয়।

কিন্তু তাতে কোনও হেলদোল নেই মোহনপুর পূর্ত দপ্তরের।তিন মাস আগে এই বক্স কালভার্ট নির্মান করা হয়।নির্মাণ হওয়ার পর বক্স কালভার্টের অ্যাপ্রচের উভয় দিকে রুলার দিয়ে মাটি চাপা না দেওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তার উভয় দিক ডেবে যায়।যার ফলে বড় গাড়ি এই বক্স কালভার্ট এর উপর দিয়ে পার হতে পারছে না।সিমনা অভিমুখে মূল সড়কের ডান দিকে একটি জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে।এই গর্তের মধ্যে পড়ে দু-তিনটি বাইক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে বক্স কালভার্টের এই দুরবস্থাই প্রমাণ করে কাজের মান কতটুকু গুণগত সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসীর তরফ থেকে বহুবার ঠিকাদারকে ফোন করার পরও কোনো সদোত্তর মিলছে না। বর্তমানে এই বক্স কালভার্ট এর কারণে গাড়ি গুলি এলাকায় যাতায়াত করতে পারছে না।

তাছাড়া যাত্রীবাহী গাড়িগুলো চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।স্থানীয় লোকজনদের দাবি অতি দ্রুত এই বক্স কালভার্টটি সারাইয়ের যেন উদ্যোগ গ্রহণ করা হয়। অবিলম্বে কালভার্টটির অ্যাপ্রচের দুদিকে ভরাট করে পুনরায় গাড়ি চলাচলের উপযুক্ত করা সমস্যা আরো জটিল আকার ধারণ করতে পারে। জরুরী ভিত্তিতে এই কাজ সম্পন্ন করার জন্য দাবি উঠেছে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top