News Flash

  • Home
  • খেলা
  • জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালীর
Image

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ সহ ৫ দফা দাবিতে আগরতলা মোটর স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে আমরা বাঙালি দল৷করোণা পরিস্থিতিতেও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমরা বাঙালি দল৷ দলের পক্ষ থেকে শুক্রবার আগরতলা পুরানো মোটর স্ট্যান্ড সংলগ্ণ পেট্রোল পাম্পের সামনে ৫ দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় আমরা বাঙালি দলের কর্মী সমর্থকরা৷


প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে শামিল হয়ে দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বক্তব্য রাখেন৷ তিনি বলেন ,গত দুমাস ধরে পেট্রো পণ্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ ইতিপূর্বে এভাবে মূল্যবৃদ্ধি হয়নি বলে তিনি উল্লেখ করেন৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ একদিকে মানুষ যখন করোনা মৃত্যু ভয়ে ভীতসন্ত্রস্ত, অন্যদিকে ক্রমাগত মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে৷


কালোবাজারি অব্যাহত রয়েছে৷ জীবনদায়ী ওষুধের দাম ব্যাপকহারে বৃদ্ধি করা হচ্ছে৷ এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে আমরা বাঙালি দল৷আমরা বাঙালি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ ফান্ডের অন্তরালে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে৷ রেশন শপের মাধ্যমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা এবং প্রতিটি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারকে আগামী ছয় মাস পর্যন্ত প্রতি মাসে ৮ হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top