News Flash

  • Home
  • Uncategorized
  • গ্র্যান্ড স্ল্যামে ফিরছেন সানিয়া, উইম্বলডনে সঙ্গী বেথানি
Image

গ্র্যান্ড স্ল্যামে ফিরছেন সানিয়া, উইম্বলডনে সঙ্গী বেথানি

হায়দরাবাদ, ২৬ জুন (হি.স.) : গ্র্যান্ড স্ল্যামে ফের নামতে চলেছেন সানিয়া মির্জা।  উইম্বলডনের সূচি অনুযায়ী অল ইংল্যান্ডে ক্লাবে মহিলাদের ডাবলসে ভারতীয় তারকার সঙ্গী আমেরিকার বেথানি মাটেক স্যান্ডস।
পুরুষ বিভাগে শীর্ষ বাছাইয়ের তকমা পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। যিনি সদ্য সমাপ্ত ফরাসি ওপেনের ফাইনালে সুড়কির কোর্টের সম্রাট রাফায়েল নাদালকে হারিয়ে কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। তাঁর অর্ধে রয়েছেন পাঁচ নম্বর বাছাই, রাশিয়ার আন্দ্রে রুবলেভ। দ্বিতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর তারকা জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসন। ২০১৮ সালের উইম্বলডনের ফাইনালে যে দুজন একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন। চতুর্থ রাউন্ডে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ ১৩ নম্বর বাছাই গেল মঁফিস বা ১৭ নম্বর বাছাই ক্রিশ্চিয়ান গ্যারিন।
মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে সেরিনা উইলিয়ামসের প্রতিপক্ষ আলেকজ়ান্দ্রা সাসোভিচ। এদিকে, কাফ মাসলে চোটের কারণে এদিনই উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন মহিলা সিঙ্গলসে গতবারে চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পুরুষদের বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন ডমিনিক থিম। মায়োরকা চ্যাম্পিয়নশিপে খেলার সময় তাঁর হাতের কব্জিতে চোট লেগেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top