News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট নয়, স্পষ্ট করলেন শরদ পাওয়ার
Image

কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট নয়, স্পষ্ট করলেন শরদ পাওয়ার

মুম্বই, ২৫ জুন (হি.স.) : কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট সম্ভব নয় বলে সাফ জানালেন মারাঠা স্ট্রংম্যান তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার। সম্প্রতি তিনি বিজেপি বিরোধী জোট গঠনে বিরোধী নেতাদের নিয়ে বৈঠক করেন। যদিও ওই বৈঠকে ডাক পায়নি কংগ্রেস। তবে ব্যক্তিগতভাবে ডাকা হয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলকে। নানা মহলে জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেসকে বাদ দিয়েই বিজেপি বিরোধী ফ্রন্ট গড়তে চাইছেন বর্ষীয়ান এনসিপি প্রধান। কিন্তু শুক্রবার জল্পনার অবসান ঘটালেন শরদ স্বয়ং। এদিন তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে যদি কোনও বিকল্প শক্তি গড়ে তুলতে হয়, তাতে কংগ্রেসকে নিতে হবে। পাওয়ারকে প্রশ্ন করা হয়, কোনও বিকল্প ফ্রন্ট গড়ে উঠলে তিনি কি তার নেতা হবেন? তিনি বলেন, বিকল্প ফ্রন্ট যৌথ নেতৃত্বের ভিত্তিতে চলবে।


গত ১১ জুন পাওয়ারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গের ভোটে তাঁর পরামর্শ নিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপরেই শোনা যায়, প্রশান্ত কিশোর এনসিপি প্রধান পাওয়ারের সঙ্গে সাক্ষাত্‍ করেছেন। পর্যবেক্ষকদের ধারণা, ‘মিশন ২০২৪’ নিয়ে আলোচনা করেছেন দু’জনে। অর্থাত্‍ ২০২৪ সালের লোকসভা ভোটে কীভাবে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়ে তোলা যাবে, তা নিয়েই প্রশান্ত কিশোর পাওয়ারকে তাঁর মতামত জানিয়েছেন। অনেকের ধারণা, তৃণমূলের ‘মিশন ২০২৪’ পরিকল্পনা অনুযায়ী প্রশান্ত কিশোর ঘন ঘন দেখা করছেন শরদের সঙ্গে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শেষ হওয়ার পরেও তৃণমূলের হয়েই জোট গঠনের কাজ করছেন প্রশান্ত কিশোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়া কিংবা মুকুল রায়কে দ্রুত পুরানো দলে ফেরানো, সব কিছুর পিছনেই প্রশান্ত কিশোরের পরিকল্পনার ছাপ দেখছেন পর্যবেক্ষকরা।


রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, তৃণমূল চায়, ইউপিএ-র চেয়ারম্যানের পদে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বদলে আসুন শরদ। তৃণমূল এখন ইউপিএ-র সহযোগী শক্তি হিসেবে জোটে নেই। সর্বভারতীয় স্তরে কংগ্রেসের অবস্থা এখন খুবই খারাপ। দলের কোনও স্থায়ী সভাপতি পর্যন্ত নেই। এই দুর্বল কংগ্রেসকে ইউপিএ-র চেয়ারম্যানের পদটি দেওয়া যুক্তিযুক্ত বলে তৃণমূল মনে করে না। তারা মনে করে, শরদ সভাপতি হলে আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে সুবিধা হবে। পাওয়ারের বৈঠকে কংগ্রেসকে না ডাকার বিষয়টিকে আমলই দিতে চাননি লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি। তিনি বলেন, ‘প্রশান্ত কিশোর কি ভাগ্যবিধাতা নাকি? তিনি অন্যদের ভাগ্য বিধাতা হতে পারেন। কংগ্রেসের নন।’

Releated Posts

রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা কংগ্রেস নেতৃত্বের, স্মরণে ভারতের ভবিষ্যৎ ভাবনা

নয়াদিল্লি, ২১ মে (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী Rajiv Gandhi-র মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার রাজধানীর বীর ভূমিতে তাঁকে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের শীর্ষ…

ByByNews Desk May 21, 2026

তামিলনাড়ু মন্ত্রিসভায় বড়সড় সম্প্রসারণ, শপথ নিলেন ২৩ নতুন মন্ত্রী; কংগ্রেসেরও দুই প্রতিনিধি

চেন্নাই, ২১ মে (আইএএনএস): সি. জোসেফ বিজয় নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার বৃহস্পতিবার প্রথম বড় মন্ত্রিসভা সম্প্রসারণ করল। প্রশাসনিক কার্যকারিতা…

ByByNews Desk May 21, 2026

মোদির ৫-দেশ সফরে বিশ্বমঞ্চে ভারতের অপরিহার্য শক্তি হিসেবে অবস্থান আরও সুদৃঢ়: বিজেপি

নয়াদিল্লি, ২১ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই), নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফরকে সাম্প্রতিক…

ByByNews Desk May 21, 2026

রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, স্মরণ করল কংগ্রেসও

নয়াদিল্লি, ২১ মে (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-র মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম…

ByByNews Desk May 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top