News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বস্তি পেলেন আয়শা সুলতানা, কেরল হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর
Image

স্বস্তি পেলেন আয়শা সুলতানা, কেরল হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর

তিরুবনন্তপুরম, ২৫ জুন (হি.স.): কেরল হাইকোর্টে স্বস্তি পেলেন লাক্ষাদ্বীপের পরিচালক ও অভিনেত্রী আয়শা সুলতানা। দেশদ্রোহ মামলায় শুক্রবার আয়শাকে আগাম জামিন প্রদান করেছে কেরল হাইকোর্ট। কিছু দিন আগে টিভি বিতর্কসভায় আয়শা মন্তব্য করেছিলেন, লাক্ষাদ্বীপে এমন একজনকে কেন্দ্র দায়িত্ব দিয়েছেন যিনি ‘জৈব অস্ত্র’। এর পরই তাঁকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়। মামলা দায়ের হয় লাক্ষাদ্বীপের কাভারাত্তি থানায়। দেশদ্রোহ মামলা দায়ের হওয়ার পর আগাম জামিনের আবেদন জানিয়ে গত ১৪ জুন কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আয়শা। শুক্রবার তাঁকে স্বস্তি দিয়ে আগাম জামিন মঞ্জুর করেছে কেরল হাইকোর্ট।


একটি টেলিভিশন অনুষ্ঠানে লাক্ষাদ্বীপের প্রশাসনিক প্রধান প্রফুল্ল পটেলকে ‘জৈব অস্ত্র’-র সঙ্গে তুলনা করেন আয়শা। তার পরই দেশদ্রোহী তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। টিভি বিতর্কসভায় আয়শার বক্তব্য ছিল, কিছু দিন আগেও লাক্ষাদ্বীপে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল শূন্য। কিন্তু এখন দিনে কমবেশি ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন। তার পরই তাঁর অভিযোগ, কেন্দ্র এখানে এমন একজনকে দায়িত্ব দিয়েছেন যিনি ‘জৈব অস্ত্র’। এর পরই তাঁকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়। তার পর থেকেই শিরোনামে পরিচালক ও অভিনেত্রী আয়শা সুলতানা।


লাক্ষাদ্বীপের ইতিহাসে আয়শাই প্রথম মহিলা পরিচালক। তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘ফ্লাশ’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। বহু পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ছবি প্রস্তুতকারক লাল জোশের সঙ্গে মালয়ালম ছবিতেও কাজ করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি তিনি এক জন অভিনেত্রী এবং মডেলও। কিছু মালয়ালম ছবিতেও কাজ করেছেন তিনি। আয়েশার জন্ম বাংলাদেশের যশোরে ১৯৮৪ সালে। তবে তাঁর ছোটবেলা কেটেছে এই লাক্ষাদ্বীপেই। তাঁর পরিবার এই দ্বীপের অন্যতম পরিচিত এবং অভিজাত। 

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top