News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে ফের ঊর্ধ্বমুখী করোনা, দৈনিক সংক্রমণ ছাড়াল ১০ হাজারের গণ্ডি
Image

মহারাষ্ট্রে ফের ঊর্ধ্বমুখী করোনা, দৈনিক সংক্রমণ ছাড়াল ১০ হাজারের গণ্ডি

মুম্বই, ২৪ জুন (হি.স.) :  চিন্তা বাড়িয়ে ফের বাড়ছে মহারাষ্ট্রের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । গত তিন দিনে সাড়ে চারহাজারের বেশি বেড়ে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল ১০ হাজারের গণ্ডি । গত কয়েকদিন ১০ হাজারের নীচে নেমে গেলেও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, তা আবার ১০ হাজার ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও সে রাজ্যে থাকছে ৫০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ১০হাজার ৬৬ জন ।

প্রথম ঢেউয়ের মতো করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়েও দেশের মধ্যে সবথেকে করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে-র প্রথম সপ্তাহ অবধি সে রাজ্যে দৈনিক আক্রান্ত রোজই ৬০ হাজার ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা ৪০ হাজারের নীচে নামতে শুরু করে। এর পর থেকে সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে কমতে শুরু করে সে রাজ্যে। জুনের মাঝামাঝি নাগাদ তা ১০ হাজারের নীচে নামে। এর পর থেকে ১০ হাজারের নীচেই ঘোরাফেরা করছিল। তবে চিন্তা বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী মহারাষ্ট্রের দৈনিক করোনা সংক্রমণ । মঙ্গলবার সে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২৭০, বুধবার ৮ হাজার ৪৭০। এবং বৃহস্পতিবার তা দাঁড়ায় ১০ হাজার ৬৬তে। গত তিনদিন ধরে এ ভাবেই আক্রান্তের সংখ্যা বেড়েছে সে রাজ্যে। ইতিমধ্যেই সে রাজ্যের রত্নাগিরি এবং জলগাঁও জেলাতে করোনাভাইরাসের ডেলটা প্লাস প্রজাতির খোঁজ মিলেছে। যা নতুন করে বাড়িয়েছে উদ্বেগ। মঙ্গলবার সে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২৭০, বুধবার ৮ হাজার ৪৭০। এবং বৃহস্পতিবার তা দাঁড়ায় ১০ হাজার ৬৬তে। গত তিনদিন ধরে এ ভাবেই আক্রান্তের সংখ্যা বেড়েছে সে রাজ্যে। ইতিমধ্যেই সে রাজ্যের রত্নাগিরি এবং জলগাঁও জেলাতে করোনাভাইরাসের ডেলটা প্লাস প্রজাতির খোঁজ মিলেছে। যা নতুন করে বাড়িয়েছে উদ্বেগ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top