News Flash

  • Home
  • খেলা
  • লকডাউন সফলতায় কড়া নাকা চেকিং কলকাতা পুলিশের
Image

লকডাউন সফলতায় কড়া নাকা চেকিং কলকাতা পুলিশের

কলকাতা, ২৩ জুন ( হি. স.) : করোনা আবহে বর্তমানে লকডাউন শুরু হয়েছে রাজ্যজুড়ে । কিন্তু এই লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস, মেট্রো, পরিষেবা । এই পরিস্থিতিতে লকডাউন সফলতা অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ । আর তাই বুধবার তিলজলায় কড়া নাকা চেকিং চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে । 

করোনা হানা কিছুতেই পিছু ছাড়ছেনা শহরবাসীর । করোনা কাঁটায় নাস্তানাবুদ সকলে । এই পরিস্থিতিতে শহরবাসীকে সচেতন করতে ক্রমাগত মাইকিং থেকে মাস্ক বিলি চালানো হচ্ছে পুলিশের তরফে । অপরদিকে রাজ্য সরকারের তরফে বারবারই বলা হচ্ছে লকডাউন আবহে জরুরী পরিষেবা ছাড়া রাস্তায় যেন কেউ না বেরোয় । আর তাই লকডাউন সফলতায় অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ । লকডাউন সফল করতে বুধবার সকাল থেকেই তিলজলা থানা এলাকায় নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ । ছোট গাড়ি থেকে বড় গাড়ি সমস্ত গাড়ি দাঁড় করিয়ে সঠিক নথি থাকলে তবেই ছাড়া হচ্ছে যাওয়ার জন্য । 

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top