News Flash

  • Home
  • Uncategorized
  • মনুভ্যালি চা বাগানে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

মনুভ্যালি চা বাগানে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ কৈলাসহরের মনুভ্যালি চা বাগানের জঙ্গল থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মহিলার নাম হিরামতি গৌর৷ মনু ভ্যালি চা বাগান থেকে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ ও টিএসআর বাহিনী৷


ঘটনার বিবরণে জানা যায়,বাগানে কাজ করতে গিয়ে হঠাৎই পচা গন্ধ পায় শ্রমিকরা৷ গন্ধের উৎস ধরে খুঁজতে গিয়ে দেখা যায় ,একটি পচাগলা মৃতদেহ গভীর জঙ্গলে গাছের নিচে পড়ে আছে৷ বিষয়টি জানানো হয় কৈলাসহর মহিলা থানায় ও বাগান কর্তৃপক্ষকে৷ কৈলাসহর মহিলা থানার এস.আই শিবানী দেববর্মার নেতৃত্বে ছুটে আসে পুলিশ ও টিএসআর বাহিনী৷


প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে মৃতদেহটি মনুভ্যলি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা নবদ্বীপ নায়েকের স্ত্রী হীরামতি গৌড়ের৷ গত ১০ দিন ধরে হীরামতি গৌড় নিখোঁজ ছিল৷ তবে এই নিখোঁজের ব্যাপারে হিরামতির স্বামী কিংবা বাপের বাড়ির পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি থানায়৷ পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে জানা গেছে, হীরামতি গৌড় মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন৷ তবে দশ দিন ধরে নিখোঁজ থাকার পরও পরিবারের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ না জানানোর ঘটনায় সন্দেহ ঘনীভূত হচ্ছে৷ চা বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top