News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুর নিগম এলাকায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করল ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ
Image

পুর নিগম এলাকায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করল ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ আগরতলা পুর নিগম এলাকার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের গুরুত্বপূর্ণ বৈঠক বুধবার পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷বর্তমান কোভিড পরিস্থিতিকে সামনে রেখে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷


বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস,সদর এসডি এম অসীম সাহা এবং আগরতলা পুর নিগমের আধিকারিক, পুলিশ আধিকারিক সহ বিভিন্ন দপ্তর আধিকারিকরা৷ বৈঠকের বিষয়বস্তু দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোকপাত করতে গিয়ে বিধায়ক ডাক্তার দিলীপ দাস বলেন, আগরতলা পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ড সেক্রেটারিকে আরো দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷ কেননা এলাকার যাবতীয় তথ্য ওয়ার্ড সেক্রেটারির কাছেই দ্রুত পৌঁছে৷ তিনি বলেন বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়৷


তিনি বলেন করোণা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে এখনো নানা ভীতি ও কুসংস্কার কাজ করছে৷ অনেকেই করোনা আক্রান্ত হলেও পরীক্ষা করাতে চাইছেন না৷ তাদের মনে ভয় করোনা আক্রান্ত প্রমাণিত হলে কোয়ারেন্টাইনে কিংবা হাসপাতালে যেতে হবে৷ এধরনের ভয় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন৷ শুধু তাই নয় করুণা আক্রান্ত রা চিহ্ণিত না হলে অবাধে ঘুরে বেড়ানোর সুযোগ পান৷


তাাপ দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ জনগণের মন থেকে ভয় ভীতি দূর করা সহ তাদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান৷ বিধায়ক ডাক্তার দিলীপ দাস আরো বলেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবারের লোকজন এবং আত্মীয়-পরিজনরা পর্যন্ত শেষকৃত্যে যেতে রাজি হন না৷ এটা কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি মনে করেন৷

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top