News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আত্মনির্ভরতার নতুন অধ্যায়, কাশ্মীরি আপেল কুল ফলনে সাফল্য বিক্রমজিতের
Image

রাজ্যে আত্মনির্ভরতার নতুন অধ্যায়, কাশ্মীরি আপেল কুল ফলনে সাফল্য বিক্রমজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ রাষ্ট্র নির্মাণে আত্মনির্ভরতার এক উজ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পার্বতী রাজ্যের পেঁচারথলের বাসিন্দা বিক্রমজিৎ চাকমা৷ কাশ্মীরি আপেল কুলের ফলন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি৷ মাত্র আড়াই লক্ষ টাকা বিনিয়োগে এক বছরে ছয় লক্ষ টাকা আয় সম্ভব হয়েছে তাঁর৷ আগামী বছর সেই আয় বেড়ে দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


ত্রিপুরায় কাশ্মীরি আপেল কুলের ফলন অতীতে দেখা যায়নি৷ একপ্রকার ঝুঁকি নিয়েই কাকা ও দুই ভাইকে সাথে রেখে ফসল উৎপাদনে নেমেছিলেন পেশায় ওবিসি কপর্োরেশনের ফিল্ড অফিসার বিক্রমজিৎ চাকমা৷ ইউটিইউব এবং গুগল থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ত্রিপুরায় কাশ্মীরি আপেল কুল ফলনের উদ্যোগী হন তিনি৷ তাঁর কথায়, বাংলাদেশের মাটিতে ওই ফলের ফলন সম্ভব হলে, ত্রিপুরায় অসম্ভব নয়৷ তাঁর মতে, ত্রিপুরার মাটি ও আবহাওয়া যে কোনও ফলনে দারুণ উপকারি৷


ওই ফল চাষ করার প্রাথমিক অভিজ্ঞতা সম্পর্কে বিক্রমজিৎবাবু বলেন, আজকের এই সাফল্যের জন্য কাকা চঞ্চল কুমার চাকমা এবং দুই ভাই রঞ্জিত চাকমা ও বিশ্বজিৎ চাকমার অসীম অবদান৷ তাঁদের জন্যই কাশ্মীরি আপেল কুলের ফলন সম্ভব হয়েছে৷ তাঁদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা অধিক মুনাফার মুখ দেখতে পেরেছি৷ তিনি বলেন, ইতিপূর্বে আমার কাকা ও দুই ভাই তাদের জমিতে আলু, মূলা ইত্যাদির চাষ করতেন৷ তাতে সমস্ত খরচ বাদ দিয়ে বছরে সাকুল্যে ১০ থেকে ১২ হাজার টাকা আয় সম্ভব হত৷ তাই তাঁদের কাশ্মীরি আপেল কুল ফলনের পরামর্শ দেই এবং গত বছর চাষ শুরু করি৷


তিনি বলেন, চারা আনার সমস্ত দায়িত্ব আমি নিয়েছিলাম৷ সেই মোতাবেক ২০২০ সালের ১৭ মার্চ আমরা প্রথম চারা রোপণ করেছিলাম৷ প্রায় ৭ কানি জমিতে ১,৩০০ চারা রোপণ করা হয়েছিল৷ সঠিক পরিচর্যায় এ-বছর জানুয়ারিতে ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে৷ তিনি বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সমস্ত ফসল কেটে বিক্রির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল৷ তিনি অনুমান করে বলেন, প্রায় ৪০ কুইন্টাল কাশ্মীরি আপেল কুল ফলন হয়েছে৷ তার মধ্যে ১২ কুইন্টাল ফল পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছি৷ বাকি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে৷
বিক্রমজিৎবাবু জানান, জৈব পদ্ধতিতে কাশ্মীরি আপেল কুল ফলনে দারুণ উপকারি প্রমাণিত হয়েছে৷ তবে, সামান্য ডিএফই ব্যবহার করা হয়েছে৷ কিন্তু সঠিক মাত্রায় জল দেওয়ায় চারা থেকে গাছ হতে বিশেষ সময় লাগেনি৷ তিনি বিস্ময়ের সুরে বলেন, যে চারা এনেছিলাম তা থেকে ওই গাছ এবং কাশ্মীরি আপেল কুল মিলবে তা আমরা কল্পনাও করিনি৷ তবে এখন শুধু সঠিক পরিচর্যায় বছর বছর প্রচুর ফল পাওয়া যাবে৷ এমন-কি, আগামী বছর দ্বিগুণ ফল মিলবে বলে দৃঢ় প্রত্যয়ের সুরে দাবি করেন৷


তিনি বলেন, এই ফল ত্রিপুরায় আগে অনেকেই দেখেননি৷ তাই প্রথমে প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব হয়েছে৷ পরবর্তীতে পাইকারি ব্যবসায়ীর কাছে একদিনে ১২ কুইন্টাল ফল ৫৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে৷ বাকি ফল স্থানীয় বাজারে বিক্রি করেছি৷ তাঁর দাবি, গড়ে ১১৫ থেকে ১২০ টাকা দরে এই ফল বিক্রি হয়েছে৷ তাতে প্রায় ৬ লক্ষ টাকা আমাদের আয় হয়েছে৷ যা আগামী বছর দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷
আয় দ্বিগুণ হওয়া সম্পর্কে তাঁর যুক্তি, এ-বছর একটি ব্রাঞ্চ থেকে সবর্োচ্চ ২৫ কেজি এবং সর্বনিম্ন ৮ কেজি ফল পাওয়া গেছে৷ আগামী বছর সেই ফলন অনেক বাড়বে৷ তাতে অনায়াসে ৭০ থেকে ৮০ কুইন্টাল ফল পাওয়া যাবে৷ তিনি জানান, আগামী জানুয়ারিতে ফসল কাটার কাজ শুরু হবে৷
এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এক টুইট বার্তায় তিনি বলেন, পেঁচারথলের বাসিন্দা বিক্রমজিৎ চাকমা আত্মনির্ভরতার এক নজির সৃষ্টি করেছেন৷ তাঁর কাকাদের সঙ্গে চাষের কাজে এক অভিনব ভাবনা প্রয়োগ করে সাফল্য অর্জন করেছেন এই তরুণ৷ ৬ কানি জায়গায় কাশ্মীরি আপেল কুল গাছের চাষ করেন তিনি৷ তাতে প্রথম বার ফলন হয়েছে প্রায় ৪০ কুইন্টাল ফল৷ আড়াই লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় ৬ লক্ষ টাকা লাভ করেছেন এই তরুণ৷ বিক্রমজিৎ আশাবাদী, আগামী বছর এর দ্বিগুণ ফল ফলবে গাছগুলিতে৷ তাঁর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই৷ আত্মনির্ভর হয়ে ওঠার তাঁর এই আকাঙ্ক্ষা এবং সাফল্য অর্জন রাজ্যের অন্যান্যদেরও উৎসাহ প্রদান করবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top