News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়ছে দেশ, আমরা জিতবই: ‘মন কী বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়ছে দেশ, আমরা জিতবই: ‘মন কী বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : গত কয়েকদিনে দেশে স্বস্তি দিয়ে কমেছে দৈনিক সংক্রমণ। এই আবহে রবিবার  ‘মন কী বাত’-এর ৭৭ তম এপিসোডে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এই অতিমারীর বিরুদ্ধে লড়ছে। কঠিন লড়াইয়ে ঐক্যবদ্ধ দেশ। এই লড়াইয়ে আমরা জিতবই’।


মোদী আরও বলেন, ‘দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রেল অক্সিজেন এক্সপ্রেস চালু করেছে। এরফলে দেশের কোণায় কোণায় সহজে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে।’। সামনের সারিতে থাকা করোনাযোদ্ধাদের প্রশংসা করে নমো ফের বলেন, ‘ফ্রন্টলাইনাররা নিজেদের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছেন। করোনা মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী। জল-স্থল-বায়ুসেনা একসঙ্গে কাজ করছে’।


উল্লেখ্য, দেশে আরও নিম্নমুখী দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। গত ৪৬ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন পরিসংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, বাড়ছে সুস্থতার হার। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬০ জন।


এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘সম্প্রতি দুটো সাইক্লোন আছড়ে পড়েছে। যার জেরে কয়েকটি রাজ্য ক্ষতির মুখোমুখি হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার একসঙ্গে কাজ করে এই পরিস্থিতি সামলাবে। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পাশে আছি’। প্রধানমন্ত্রী বলেন, ‘এই মহামারীতেও কৃষকরা রেকর্ড উৎপাদন করেছেন বলে মন্তব্য করেন মোদী। ৮০ কোটি দেশবাসী রেশন পাচ্ছেন, দেশ সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে চলছে’।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top