News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে ফেরানো নিয়ে তোড়জোড়
Image

পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে ফেরানো নিয়ে তোড়জোড়

অ্যান্টিগা, ৩০ মে (হি.স.) : পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে ফেরানো নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই মুহূর্তে ডোমিনিকার জেলে রয়েছেন। তাঁকে ভারতে ফেরানো হবে কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই দিল্লি থেকে যাওয়া একটি বিমানকে ডোমিনিকায় দেখা গিয়েছে। তার পরেই চোক্সীকে ভারতে ফেরানোর জল্পনা আরও বেড়েছে।


৬২ বছর বয়সী অভিযুক্ত এই হীরে ব্যবসায়ী বর্তমানে রয়েছেন অ্যান্টিগার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কারাগারে। ডমিনিকায় তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে আদালতের নির্দেশ অনুসারে মেহুল চোকসিকে ডমিনিকা চিন ফ্রেন্ডশিপ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় ফের তাকে জেলে আনা হয়। তার বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৩ জুন।


ডোমিনিকার আদালতের নির্দেশে আটক রয়েছেন ভারতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত মেহুল। ২ জুন পর্যন্ত তাঁকে অন্য কোনও দেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। অ্যান্টিগা মেহুলকে ভারতে ফেরানোর কথা বললেও প্রথম থেকেই তাঁর আইনজীবী তার বিরোধিতা করছেন। তিনি বলেছেন, অ্যান্টিগা থেকে কী ভাবে মেহুল ডোমিনিকায় গেলেন, সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত ভারতে ফেরানোর কোনও প্রশ্নই ওঠে না। কারণ তিনি মনে করেন, নিজের ইচ্ছায় অ্যান্টিগা ছাড়েননি মেহুল। তাঁদের আশঙ্কা অ্যান্টিগা থেকে জোর করে মেহুলকে তুলে আনা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top